
দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল ন্যাটো জোটের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করবে এবং ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের দূরত্ব আরও বাড়িয়ে দেবে। এমনকি ফ্রেডেরিকসেন এই মর্মে সতর্কবাণীও দিয়েছেন যে, গ্রিনল্যান্ড দখল ন্যাটো বিলুপ্তির কারণ হতে পারে।

ভেনেজুয়েলার মিত্ররা খুব সামান্যই সমর্থন জুগিয়েছে। কিউবান গোয়েন্দা কর্মকর্তারা, যারা দীর্ঘদিন ধরে মাদুরোকে রক্ষা করতে এবং সেনাবাহিনী থেকে বিরোধীদের নির্মূল করতে কাজ করেছেন, তারা তাদের মক্কেলকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন।

ব্রুকলিন ডিটেনশন সেন্টারের বাইরে আনন্দিত ভেনেজুয়েলানরা ভিড় জমান গত শনিবার। বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এখানেই রাখা হবে বলে গুঞ্জন আছে। মার্কিন বাহিনীর একটি সামরিক অভিযানের পর তাকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীর জন্য তার নিজের নামে নতুন সিরিজের ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে এসব জানান তিনি।

রুবিও জানান যে, টেকনোক্র্যাট গ্রুপে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনিদের শনাক্ত করার ক্ষেত্রে সম্প্রতি অগ্রগতি হয়েছে। কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি বলেন, ওয়াশিংটন খুব শিগগিরই এই শাসনকাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

উত্তর ক্যারোলিনায় এক জনসভায় ডোনাল্ড ট্রাম্প জানান, সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলার নির্দেশ দিয়েছেন তিনি। গত সপ্তাহে আইএসের সন্দেহভাজন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়। ট্রাম্প দাবি করেন, সিরীয় সরকারের সমর্থনে অভিযানটি ‘নিখুঁত ও অত্যন্ত সফল’

প্রায় সাড়ে ১৪ লাখ মার্কিন সেনার জন্য বিশেষ ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাথাপিছু এক হাজার ৭৭৬ ডলার করে এই অর্থ বড়দিনের আগেই পৌঁছাবে বলে দাবি করা হয়েছে। তবে অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অতিরঞ্জিত বলছে সাম্প্রতিক জরিপ।