Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২: ০৪
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮
যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ছবি: রয়টার্স

নিজেদের জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সের’ (পিএমএফ) আট সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার বলেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইরাকে নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে চালানো ড্রোন হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এতে আরও বলা হয়, পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না সৌদি। তবে ভবিষ্যতে এমন হামলা হলে দেশের সার্বভৌমত্ব, নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেয়।

ইরানের কাছে হরমুজ ব্যবস্থাপনায় উপসাগরীয় দেশ সমর্থিত প্রস্তাব উত্থাপনVessels at the Strait of Hormuz, as seen from Musandam, Oman,– REUTERS

হামলার পর ইরানের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা বাসররা হামলাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছেন।

এদিকে বুধবার সকালে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো ৩০টি ড্রোন হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

সেন্টকম আরও বলেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও সৌদির নাগরিক ও অবকাঠামোর ওপর ছয় শতাধিক হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী সতর্ক করে বলেছে, যদি ইরাকি গোষ্ঠীগুলোর সব ধরনের হামলা বন্ধ করতে হবে, নাহলে আবারও এমন হামলার মুখে পড়তে পারে।

বিষয়: ইরানইরাকযুক্তরাষ্ট্রমার্কিন সেনাহামলাসংঘাতমধ্যপ্রাচ্য
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক