ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ শিক্ষার্থীর খোঁজ মিলল সিলেটে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে নিখোঁজ হওয়া একটি স্কুলের চার শিক্ষার্থীর সন্ধান মিলেছে সিলেটে।

ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা-ভণ্ডামি করে বিএনপি: জামায়াত
সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না, অথচ নির্বাচন ঘনিয়ে আসলেই তাদের গায়ে পাজামা-পাঞ্জাবি ও মাথায় টুপি চড়ে, হাতে তসবিহ দেখা যায় এবং আতর মেখে মসজিদে ঢুকতে দেখা যায়।

ঠাকুরগাঁওয়ে আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের ২ শিক্ষার্থী পেল সহযোগ বৃত্তি
ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সহযোগ। প্রতিষ্ঠানটির ষষ্ঠ ও নবম শ্রেণির একজন করে মোট দুজন শিক্ষার্থী ‘সহযোগ প্রেরণা বৃত্তি’ নামের এই বৃত্তি পেয়েছে।

একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর চিরবিদায়
ছেলে সুধীর বর্মন বলেন, “আমাকে নিয়ে মাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু দেশের জন্য মায়ের যে ত্যাগ, সেটা কখনও ভোলার নয়। ২০১৭ সালে মা বীরাঙ্গনার স্বীকৃতি পাওয়ার পর আমাদের জীবনে কিছুটা স্বস্তি আসে।”

ঢাকা ঘুরে গেল আট শিল্পীর টেপা পুতুল
ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্পীদের তৈরি টেপা পুতুল ও টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করে জেলার আট মৃৎশিল্পীর সমন্বিত প্ল্যাটফর্ম ‘মাত্রা’। প্রায় ১০০টি শিল্পকর্মের পসরা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে।

হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে সবাই কার্ড পাবেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম, এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। তবে এলাকার উন্নয়নে কিছু কাজ করে যেতে চাই।”

ঠাকুরগাঁওয়ের ঘটনায় ইসির ব্যাখ্যা চায় জামায়াত
জুবায়ের বলেন, ঠাকুরগাঁওয়ের ঘটনাটি একটি ‘সাজানো নাটক’। তিনি বলেন, “জনগণের সমর্থন না থাকায় একটি পক্ষ ছলে-বলে-কৌশলে আমাদের ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। আমাদের মর্যাদা ও জনসমর্থন প্রশ্নবিদ্ধ করার জন্য হীন অপপ্রচার চালানো হচ্ছে।”

আটক নেতার ‘টাকা’ ব্যবসায়িক, দাবি জামায়াতে ইসলামীর
নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর দাবি করে জামায়াত বলছে, “তিনি সাবেক ডিবি প্রধান ভারতে পলাতক মনিরুল ইসলামের অন্যতম সহযোগী ছিলেন।”

‘মা-বোনেরা নিরাপদ কর্মসংস্থানের সুযোগ পাবে’
তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ ও খেটে-খাওয়া মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে।”

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২
গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিএনপি নেতারা বাপ-দাদার জমি-জমা বিক্রি করে রাজনীতি করে: মির্জা ফখরুল
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করব ইনশা আল্লাহ।”

নির্বাচনের পরিস্থিতি প্রচার শুরুর পর বোঝা যাবে: মির্জা ফখরুল
ভারতের সঙ্গে চলমান যে উত্তেজনা, সে বিষয়ে তিনি বলেন, “আমরা যদি সঠিকভাবে কূটনৈতিক আচরণ করতে পারি, তাহলে এটা কমে যাবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। সরকার এসব বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।



