Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঠাকুরগাঁওয়ের পাঁচটি স্কুলে এসএসসিতে কেউই পাস করেনি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৬: ০৩
ঠাকুরগাঁওয়ের পাঁচটি স্কুলে এসএসসিতে কেউই পাস করেনি
ঠাকুরগাঁওয়ের পাঁচটি স্কুলে এসএসসির পাসের হার শূন্য। ছবি: ইউএনবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এতে জেলার শিক্ষা খাতে বড় ধরনের ধাক্কা দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ফলাফল অনুযায়ী, ওই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ের।

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয়, যেখানে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়; অন্বরদিঘী উচ্চবিদ্যালয়, সাতজন; মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয়, পাঁচজন; তেওয়ারীগাঁও উচ্চবিদ্যালয়, পাঁচজন; এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়, যেখানে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।জেলা শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ ফলাফলের কারণ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement
ঢামেক হাসপাতাল: চিকিৎসক ও কর্মচারীদের পাল্টাপাল্টি অবস্থানdmc-dhfg

শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের খারাপ ফলাফলের জন্য দারিদ্র্য, শিক্ষক ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, বাল্যবিবাহ এবং পর্যাপ্ত একাডেমিক প্রস্তুতি না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ভর্তি করাকে দায়ী করেছেন।

আকচা আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর এ আলম সিদ্দিকী বলেন, প্রতিষ্ঠানটিতে ১১ জন শিক্ষক রয়েছেন এবং ১৯৯৫ সাল থেকে এটি এমপিওভুক্ত।

নূর এ আলম বলেন, “আমার মনে হয়, শিক্ষার্থীরা অমনোযোগী। পাশাপাশি কিছু শিক্ষকেরও অবহেলা রয়েছে। অনেক শিক্ষক সময়মতো ক্লাসে উপস্থিত হন না।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “বিজ্ঞান বিভাগে পড়ার উপযোগী নয় এমন কিছু শিক্ষার্থীও ওই বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এটিও খারাপ ফলাফলের অন্যতম কারণ।”

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার জানান, আগের বছর খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কর্তৃপক্ষের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল। এতে তাদের ফলাফলের উন্নতি হয়েছে।

শাহিন আক্তার বলেন, “এ বছরও আমরা একইভাবে দিকনির্দেশনা দেব এবং তদন্তের পর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়: শিক্ষার্থীশিক্ষাপ্রতিষ্ঠানদিনাজপুরএসএসসিঠাকুরগাঁও
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।