Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ঠাকুরগাঁওয়ে আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের ২ শিক্ষার্থী পেল সহযোগ বৃত্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২০: ৫১
ঠাকুরগাঁওয়ে আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের ২ শিক্ষার্থী পেল সহযোগ বৃত্তি

ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সহযোগ। প্রতিষ্ঠানটির ষষ্ঠ ও নবম শ্রেণির একজন করে মোট দুজন শিক্ষার্থী ‘সহযোগ প্রেরণা বৃত্তি’ নামের এই বৃত্তি পেয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বৃত্তি প্রদানের লক্ষ্যে সহযোগের তিন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দীপ্তি দত্ত, কবি ও শিল্পী তোফায়েল আহমেদ পদ্ম এবং লেখক ও সাংবাদিক ফজলুল কবির নেলসন ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার দিনব্যাপী একটি কার্যক্রমের আয়োজন করেন। এতে সহযোগিতা করেন শিল্পী ও শিল্প শিক্ষক আশরাফুল আলম শাওন। সার্বিক বিষয়ে সহযোগিতা করেন আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

এই বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দিনব্যাপী আয়োজন করে সহযোগ। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ষষ্ঠ ও নবম শ্রেণির মোট ৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয়ের দশম শ্রেণির নাট্যদলের ছয়জন সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন সহযোগের সঙ্গে যুক্ত ছিল।

ছবি: সহযোগ
ছবি: সহযোগ

সকালের স্কুল অ্যাসেম্বলি থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা ‘নিজের গল্প বলি’ কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদের গ্রাম ও এলাকার গল্প লিখেছে, ছবি এঁকেছে। সেখানে উঠে এসেছে নিজের গল্প, গ্রামের গল্প, গাছ ও নদীর গল্প, ফুল, মেলা, খেলা, প্রাণ ও প্রকৃতির গল্প। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লেখা ও আঁকা নিয়ে তৈরি করা হয় একটি দেয়ালিকা।

Advertisement
Advertisement
Advertisement

দিন শেষে ষষ্ঠ শ্রেণি থেকে আরাবি আক্তার ও নবম শ্রেণি থেকে সোনিয়া আক্তারকে ‘সহযোগ প্রেরণা বৃত্তি’র জন্য নির্বাচিত করা হয়। বৃত্তির সনদ, বই ও বৃত্তির মূল্যমান শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও সহযোগের পক্ষে দীপ্তি দত্ত।

ষষ্ঠ শ্রেণি থেকে আরাবি আক্তার ও নবম শ্রেণি থেকে সোনিয়া আক্তারকে ‘সহযোগ প্রেরণা বৃত্তি’র জন্য নির্বাচিত করা হয়। ছবি: সহযোগ
ষষ্ঠ শ্রেণি থেকে আরাবি আক্তার ও নবম শ্রেণি থেকে সোনিয়া আক্তারকে ‘সহযোগ প্রেরণা বৃত্তি’র জন্য নির্বাচিত করা হয়। ছবি: সহযোগ

সহযোগ জানায়, মুখস্তনির্ভর পরীক্ষাপদ্ধতিতে তথাকথিত মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া, তা বিভ্রান্তিকর। সহযোগ মনে করে, প্রতিটি শিশু তার নিজের মতো করে সম্ভাবনাময়। পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষা এবং পাস-ফেল বা ভালো ফলাফল দিয়ে আসলে সবসময় এই সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করা যায় না। নিজের চারপাশ, সেখানকার মানুষ ও প্রকৃতির সঙ্গে যোগ না থাকলে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হওয়া যায় না। সহযোগ শিক্ষার্থীদের সঙ্গে দিনব্যাপী কাজ করে শেষ পর্যন্ত দুজনকে বৃত্তির জন্য নির্বাচন করেছে। এ দুই শিক্ষার্থীকে নিজ অঞ্চল, মানুষ ও প্রকৃতি সংলগ্ন হয়ে কিছু কাজ করতে হবে। নির্ধারিত সেসব কাজের বিনিময়েই তারা প্রেরণা বৃত্তিটি পাবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহযোগের প্রতিনিধি হিসেবে আশরাফুল আলম শাওন এ বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে প্রতি মাসে বৃত্তিটি নবায়ন হবে।

কেন দুজন শিক্ষার্থী মাত্র–এমন প্রশ্নের উত্তরে সহযোগ জানায়, শিক্ষার্থীরা নিজ নিজ জায়গায় সম্ভাবনাময়। কিন্তু সহযোগের সামর্থ্য সীমিত। এ কারণে অনেক কঠিন হলেও দুজনকে মাত্র নির্বাচন করতে হয়েছে।

বিষয়: শিক্ষার্থীঠাকুরগাঁও
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল