Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঠাকুরগাঁওয়ের ঘটনায় ইসির ব্যাখ্যা চায় জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৫
ঠাকুরগাঁওয়ের ঘটনায় ইসির ব্যাখ্যা চায় জামায়াত

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের জেলা আমিরকে আটক করার ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় তারা নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা এবং তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির অভিযোগ, নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে এভাবে নেতাকে জড়ানোর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

জুবায়ের বলেন, ঠাকুরগাঁওয়ের ঘটনাটি একটি ‘সাজানো নাটক’। তিনি বলেন, “জনগণের সমর্থন না থাকায় একটি পক্ষ ছলে-বলে-কৌশলে আমাদের ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। আমাদের মর্যাদা ও জনসমর্থন প্রশ্নবিদ্ধ করার জন্য হীন অপপ্রচার চালানো হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

জামায়াত নেতা জুবায়ের আরও বলেন, “ঠাকুরগাঁওয়ে যা হয়েছে, সেটা হঠাৎ কোনো ঘটনা নয়–এটা ছিল পরিকল্পিতভাবে ভাবমূর্তি নষ্টের চেষ্টা। আমরা ইসির কাছে ব্যাখ্যা চেয়েছি এবং তাৎক্ষণিক পদক্ষেপ চেয়েছি।”

তার অভিযোগ, ভোটের আগে দেশজুড়ে বিভিন্ন স্থানে তাদের প্রার্থী, এজেন্ট ও কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। মৌলভীবাজার, ফরিদপুর–২, নেত্রকোনা, মানিকগঞ্জ, বরিশাল ও পটুয়াখালীর উদাহরণ তুলে তিনি বলেন, এসব হামলা নির্বাচনের পরিবেশ নষ্টের উদ্দেশ্যে করা হচ্ছে।

ঢাকা–১৫ আসনে তাদের ১২টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। “ঢাকা শহরেই যদি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কোথায়?”–প্রশ্ন তোলেন জুবায়ের।

বডি ওর্ন ক্যামেরা স্থাপনে বৈষম্যের অভিযোগ তুলেও তিনি বলেন, “কোথাও অস্বাভাবিক বেশি, কোথাও আবার অত্যন্ত কম–যা বিশেষ কোনো দলকে সুবিধা দিতে পারে।”

তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, তথ্য যেন অপতথ্যে রূপ না নেয়।

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের পক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, এনসিপির নির্বাচনী সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া, খেলাফত মজলিস ও অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

বিষয়: সৈয়দপুরনির্বাচন কমিশনারসিইসিঠাকুরগাঁওনির্বাচনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিমানবন্দরইসি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক