Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৫
বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২

টেলিগ্রামে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিনিয়োগ গ্রুপ খুলে সাধারণ মানুষ থেকে কোটি টাকা প্রতারণার ঘটনায় আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি জানায়, পল্টন থানার মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকা থেকে রনজিত বসাক রওনক এবং আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের সুইহারী এলাকা থেকে পলাশ চন্দ্র বসাককে গ্রেপ্তার করা হয়। দুজনের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায়।

এর আগে মামলার মূলহোতা ফারদিন আহমেদ প্রতীক ও তার সহযোগী সাগর আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রনজিত ও পলাশকে শনাক্ত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

তদন্তে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপে ‘বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম’সহ আকর্ষণীয় নামে ভুয়া গ্রুপ পরিচালনা করত। দ্রুত লাভের লোভ দেখিয়ে মানুষকে বিনিয়োগে উৎসাহিত করতো।

গ্রুপে আগে থেকেই থাকা চক্রের সদস্যরা সাজানো লাভের পোস্ট করত, যা পুরোপুরি মিথ্যা ছিল। এতে সাধারণ মানুষ বিশ্বাস করে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠাতেন। প্রতারণার বেশিরভাগ অ্যাকাউন্ট ছিল তৃতীয় পক্ষের নামে, যাদের অনেকেই প্রতারণা সম্পর্কে জানতেন না।

সিআইডি আরও জানায়, প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থকে নগদে রূপান্তরের জন্য মূলহোতা ফারদিন অভিনব পদ্ধতি ব্যবহার করত। ব্যাংকের টাকা দিয়ে গাড়ি কিনে পরে কম দামে বিক্রি করে কাগজে লোকসান দেখানো হতো, এতে কালো টাকা সাদা করার সুযোগ পেত তারা।

গ্রেপ্তার রনজিত বসাক টেলিগ্রাম গ্রুপে আর্থিক লেনদেনে যুক্ত ছিল। অপরদিকে পলাশ ‘মিশন’ নামের একটি গ্রুপের ম্যানেজার হিসেবে কাজ করত। কমিশনভিত্তিক এ কাজে তার দৈনিক আয় ছিল ১৫০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। নিজের নামে একাধিক সিমকার্ড ব্যবহার করে তিনি মূলহোতার নির্দেশনা বাস্তবায়ন করত।

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সিআইডি জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়: সিআইডিঠাকুরগাঁওব্যাংকরিমান্ডদিনাজপুরপ্রতারণাগ্রেপ্তারটেলিগ্রাম
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক