
গত বছরে সেপ্টেম্বরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নুর মোহাম্মদ (৩৩) নামে এক যুবক ধরা পড়েন, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩০ হাজার টাকার বিনিময়ে কারাভোগ করতে যান। কারাগারে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় তার আঙুলের ছাপের সঙ্গে মামলার প্রকৃত আসামি জোবাইদ পুতিয়ার ফিঙ্গারপ্রিন্টের অমিল ধরা পড়ে।

১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল হুসেইন মুহাম্মদ এরশাদের। তাকে জেলেও যেতে হয়েছিল। জেলে বসেই পতনের আড়াই মাসের মাথায় জিতেছিলেন ৫ আসনে। শুধু তা-ই নয়, টানা ৬ বছর কারাবন্দী এরশাদ পরের নির্বাচনও করেছিলেন জেলে বসে,জয় ৫ আসনেই। জেলে বসে টানা দুই নির্বাচনে ১০ আসনে জয় এ দেশের রাজনীতিতে বিশেষ ঘটনাই।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যরোলে মুক্তি কেন হয়নি? বাগেরহাট ও যশোর জেলা প্রশাসন দায় চাপাচ্ছে পরস্পরের ঘাড়ে। জেলগেটে মৃত শিশু সন্তান ও স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ কেন করতে হয়েছে সাদ্দামের? এর মধ্য দিয়ে কি রাষ্ট্রের ‘নির্দয়’ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে?

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ভোট গ্রহণ শেষে খামগুলো সুরক্ষিতভাবে সংগ্রহ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।

পুরান ঢাকার পুরনো জেলখানার পাশে বসে স্টেনসিল কারিগরেরা। স্টেনসিল দিয়ে মসৃণ তলে ছবি, নকশা ও লেখা ছাপা হয়—প্রধানত দেয়ালে। ডিজিটাল দুনিয়ায় এসবের চল এখন নেই বললেই চলে।

পাঁচটি কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো হদিস মেলেনি ৭১৬ জনের। এরমধ্যে জঙ্গিসহ ৯৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৮৪ জন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চারজন মৃত্যুদণ্ডসহ ৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

তারেক রহমানকে নিয়ে জনপরিসরে থাকা ধারণা ও শ্রদ্ধার মাত্রা কতটা, তা নিয়ে নিজের স্মৃতিচারণ করলেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান

সংবাদকর্মীরা যেসব কারণে জেল খেটেছেন, কারা কারা জেল খেটেছেন, তাদের নিয়ে কথা বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

নির্বাচনের পরিবেশ, অন্তর্বর্তী সরকার, বিচার বিভাগ ও মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে কথা বলেছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী জ্যোতির্ময় বড়ুয়া।

ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানার সাত বছর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল দিয়েছেন আদালত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা। তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে উদ্বেগ—তিনি আদৌ বেঁচে আছেন কি না? পিটিআই সিনেটর খুররম জিশান স্পষ্ট জানিয়েছেন—ইমরান খান সম্পূর্ণ জীবিত এবং বর্তমানে আদিয়ালা জেলেই বন্দি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো ক্ষতির চেষ্টা করা হলে তা দেশকে ‘অস্থিরতার’ দিকে ঠেলে দেবে বলে হঁশিয়ারি দিয়েছেন তার বোন নোরিন নিয়াজি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বেঁচে থাকা নিয়ে এখনো সংশয় কাটেনি। আলোচনায় এসেছে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে তার একটি পোস্ট। এ ছাড়া তার দল থেকেও এই নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

রেলওয়ের এই বিশেষ টাস্কফোর্স পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ১০টি কার্যক্রম অব্যাহত রাখবে। টিকিটবিহীন বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের এই বিশেষ টাস্কফোর্স পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ১০টি কার্যক্রম অব্যাহত রাখবে। টিকিটবিহীন বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।