Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ভোটে মন নেই কারাবন্দীদের!

আরমান ভূঁইয়া

আরমান ভূঁইয়া

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪: ২২
ভোটে মন নেই কারাবন্দীদের!

দেশের ৭৫টি কারাগারে থাকা মোট ৮৪ হাজার ৪০০ বন্দীর মধ্যে প্রায় ৯৩ শতাংশই সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে আগ্রহী নন।

Advertisement
Advertisement
Advertisement

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, মোট বন্দীর মধ্যে মাত্র ছয় হাজার ২৪০ জন পোস্টাল ব্যালটের নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। অর্থাৎ ৭৮ হাজার ১৬০ জন বন্দী ভোটে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছেন। নিবন্ধিত ছয় হাজার ২৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে পাঁচ হাজার ৯২০ জনকে ভোটার হিসেবে চূড়ান্ত করা হয়েছে। যা মোট বন্দীর মাত্র ৬ দশমিক ৯৮ শতাংশ।

দেশের ইতিহাসে এবারই প্রথম কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছে সরকার। পোস্টাল ব্যালট পদ্ধতিতে বন্দীরা সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পারবেন। এ লক্ষ্যে কারা কর্তৃপক্ষ কারাগারগুলোতে প্রচার কার্যক্রম চালায়। পরে টানা তিন সপ্তাহ অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়।

আ.লীগের কারাবন্দী নেতারা দুশ্চিন্তায়, অনাত্মীয়রাই সহায়centrail-jail-speacial

ভোটে আগ্রহী না হওয়ার কারণ

Advertisement
Advertisement
Advertisement

কারা অধিদপ্তরের কর্মকর্তাদের কথা বলে জানা গেছে, বন্দীদের নিবন্ধন কম হওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথমত, অনেক বন্দীর ধারণা-যেকোনো সময় তারা জামিনে মুক্তি পেতে পারেন। তাই কারাগার থেকে ভোট দেওয়ার জন্য আলাদা করে নিবন্ধনের প্রয়োজন মনে করেননি।

দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক বন্দীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই বা এনআইডি-সংক্রান্ত তথ্য অনুপস্থিত।

তৃতীয়ত, কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাংশ নেতাকর্মীর মধ্যে ভোটার নিবন্ধনের বিষয়ে আগ্রহ তুলনামূলকভাবে কম দেখা গেছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ চরচাকে বলেন, “কারাগারে এত কম সংখ্যক বন্দীর ভোটার নিবন্ধন হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো একটি কারণ চিহ্নিত করা কঠিন। বন্দীর মনে কী চিন্তা কাজ করছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারও ধারণা থাকতে পারে—কারাগার থেকে ভোটার হিসেবে নিবন্ধন করলে জামিনে মুক্তি পেয়ে বাইরে গেলে ভোটের আগে আর ভোট দিতে পারবেন না।”

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) আরও বলেন, “আবার অনেকেরই নিজের ভোটার নম্বর জানা নেই। কেউ কেউ বর্তমানে ভোট দিতে আগ্রহী নন, আবার দেখা যায়, কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবেই ভোট দিতে চান না। এ ধরনের নানাবিধ কারণ থাকতে পারে, তাই বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা মুশকিল।”

এই কর্মকর্তা আরও বলেন, “কারাগারে থাকা অনেক বন্দী দীর্ঘদিন ধরে আটক, অনেকের কাছে ভোটার আইডি কার্ড বা স্থায়ী ঠিকানা নেই, কেউ ভাসমান অবস্থায় আছেন, কেউ কখনো ভোটার হিসেবেই নিবন্ধন করেননি। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভোট দিতে চান না। কেউ মনে করতে পারেন, কারাগারে নিবন্ধন করলে তথ্য সরকারের সার্ভারে চলে যাবে—এই ধরণের আশঙ্কাও কাজ করতে পারে।”

নিরাপত্তায় এলাহি আয়োজনের পরও নির্বাচনে সহিংসতার শঙ্কা কেন?police in road

কোথায় কতজন নিবন্ধন করেছেন

কারা কর্তৃপক্ষের তথ্য বলছে, ঢাকা বিভাগের কারাগারগুলো দুটি অংশে বিভক্ত। ঢাকা বিভাগ-১ (কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারসহ ১০টি): নিবন্ধন করেছেন এক হাজার ৪০৯ জন।

ঢাকা বিভাগ-২ (গাজীপুরের কাশিমপুরের চারটি কারাগারসহ ১০টি): নিবন্ধন করেছেন ৯৬০ জন।

এ ছাড়াও বিভাগভিত্তিক নিবন্ধনের মধ্যে চট্টগ্রামে এক হাজার ১০১ জন, খুলনায় ৬৯০, রাজশাহীতে ৬৯৪ জন, রংপুরে ৩০৫ জন, বরিশালে ২৩৪ জন, ময়মনসিংহে ১৫৮ জন, এবং সিলেট বিভাগে ৫১০ বন্দী বিবন্ধন করেছেন।

ভোট গ্রহণে প্রস্তুতি সম্পন্ন

কারা কর্মকর্তারা জানান, বন্দীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত কারা সদস্যদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেখানে ভোট গ্রহণ হবে, সেখানে প্রয়োজনীয় কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেটসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে কি না—তা জেলা নির্বাচন কমিশন যাচাই করেছে।

নিবন্ধিত ভোটাররা কারা কর্তৃপক্ষের মাধ্যমে ‘বহির্গামী খাম’ (ফরম-৯ক) পাবেন। এতে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা, ঘোষণাপত্র (ফরম-৮) এবং রিটার্নিং অফিসারের ঠিকানাসহ ফেরত খাম (ফরম-১০খ) থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ভোট গ্রহণ শেষে খামগুলো সুরক্ষিতভাবে সংগ্রহ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।

বাংলাদেশে একসময়ের নিষিদ্ধ ইসলামী দলের বন্ধু হতে চাইছে যুক্তরাষ্ট্রthe washingtonpost

বন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন যেভাবে

কারা সূত্র জানায়, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এলাকার নিবন্ধিত ভোটারদের জন্য ডাকযোগে ব্যালট পেপার ও প্রয়োজনীয় খাম পাঠাবে। বন্দীরা নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রতীকে সিল দিয়ে তা নির্ধারিত খামে ভরে সিলগালা করবেন। প্রতিটি কারাগারে ভোট দেওয়ার জন্য আলাদা স্থান নির্ধারণ থাকবে, যেখানে বন্দীরা গোপনে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ছবি: সংগৃহীত

ভোট দেওয়া শেষে ব্যালট পেপারের খাম ও স্বাক্ষরসংবলিত ঘোষণাপত্র আরেকটি খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কারা কর্তৃপক্ষ এসব খাম ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে। পরে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করা হবে। কারা কর্মকর্তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, “বন্দীদের ভোট গ্রহণের সময়সূচি নির্বাচন কমিশনের নির্দেশনার ওপর নির্ভর করবে। নিবন্ধন শেষ হয়েছে এবং যোগ্য বন্দীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।”

তিনি আরও বলেন, “বন্দীদের ভোট প্রদানের পদ্ধতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই স্পষ্টভাবে উল্লেখ আছে। পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে তারা ভোট দেবেন। ব্যালট গ্রহণের সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করবে—ভোটের দিনও হতে পারে, আবার তার আগের দিন বা তারও আগের দিন হতে পারে।”

বিষয়: নির্বাচন কমিশনারজেলনির্বাচনকারাগারনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটকারাবন্দী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে