
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো ক্ষতির চেষ্টা করা হলে তা দেশকে ‘অস্থিরতার’ দিকে ঠেলে দেবে বলে হঁশিয়ারি দিয়েছেন তার বোন নোরিন নিয়াজি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানকে “শতভাগ সুস্থ” বলে দাবি করে নোরিন বলেন, মানুষ ইমরান খানকে দেখার অপেক্ষায় আছে। তাকে ক্ষতি করার কোনো প্রয়াস তারা মেনে নেবে না।
তিনি দেশটির প্রশাসনকে সতর্ক করে বলেন, ইমরান খানকে শারীরিকভাবে ক্ষতি করার যে কোনো প্রচেষ্টা দেশকে ‘অস্থিরতার’ দিকে ঠেলে দেবে।
নোরিনের অভিযোগ, সাধারণ জনগণ ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে ইমরানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
এ সময় প্রায় একমাস ধরে তাকে একক সেলে বন্দী রাখার সমালোচনা করে তিনি বলেন, এটি মানসিক ও শারীরিক নির্যাতনের শামিল এবং কারা বিধিমালার চোখে অপরাধ।
তার দাবি, ইমরানের কোনো বার্তা যেন বাইরে যেতে না পারে এজন্য পরিবারের কোনো সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, আসিম মুনির পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নোরিন বলেন, “তিনি ভাবেন তিনি সবকিছুর কর্তা, কিন্তু আদতে তা নন। কারণ আমাদের ধর্মে আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নন।”
দেশে কোনো বিচারব্যবস্থা নেই উল্লেখ করেও তিনি এখনও ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান।
ইমরান খানের আরেক বোন আলীমা নিয়াজি আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দাখিল করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুবার সাক্ষাতের সুযোগ দেওয়ার আদেশ অনুসরণ না করায় এই পিটিশন করা হয়েছে।
এর আগে বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ জানায়, পিটিআই নেতা ইমরান খানকে অন্য কোথাও সরানো হয়নি এবং তিনি “সুস্থ আছেন”।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা করা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী আছেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প