Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইমরান খান কি বেঁচে আছেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৯: ৪৭
ইমরান খান কি বেঁচে আছেন?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বেঁচে থাকা নিয়ে এখনো সংশয় কাটেনি। আলোচনায় এসেছে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে তার একটি পোস্ট। এ ছাড়া তার দল থেকেও এই নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করেছেন ইমরান খান। তাতে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সেনাপ্রধানকে ‘ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক’ এবং ‘মানসিকভাবে অস্থির’ বলে অভিহিত করেছেন।

ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানে এখন আর সংবিধান বা আইনের শাসন নেই। এর পরিবর্তে ‘আসিম আইন’’ চালু হয়েছে, যার মাধ্যমে পুরো দেশ পরিচালিত হচ্ছে।

তিনি জেনারেল মুনিরের মেয়াদকালে নিপীড়নের মাত্রা নজিরবিহীন বলে উল্লেখ করে বলেছেন, তার ক্ষমতা উপভোগের লালসা মেটাতে যেকোনো কিছু করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ইমরান খান স্পষ্ট জানিয়েছেন যে, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বর্তমান সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে কোনো আলোচনা করবে না। তার মতে, আলোচনা নিরর্থক, কারণ সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত।

এই নেতা অভিযোগ করেছেন, তার এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ‘সব ধরনের নিষ্ঠুরতা’ চালানো হচ্ছে। কোনো রাজনৈতিক নেতার পরিবারকে কখনোই এমন আচরণের শিকার হতে হয়নি।

এদিকে ইমরান খানের পরিবার তার সুস্থতার প্রমাণ দাবি করেছে। কয়েক সপ্তাহ ধরে তাকে পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় এবং তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর এই দাবি জানানো হয়।

ইমরান খানের ছেলে কাশিম খান জানিয়েছেন, তার বাবাকে গত ছয় সপ্তাহ ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি ডেথ সেলে রাখা হয়েছে এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

কাশিম খান এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করেন, “এই সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কোনো নিরাপত্তা প্রোটোকলের অংশ নয়, বরং তার শারীরিক অবস্থা গোপন করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।”

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিও বৃহস্পতিবার রাতে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে জেলখানার বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ইসলামাবাদ হাইকোর্টে এ বিষয়ে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, ইমরান খানের বোন আলিমা খানমসহ পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, গত সপ্তাহে জেলখানার বাইরে তাদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে এবং শারীরিক হেনস্থা করা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়, বৈশ্বিক মানবাধিকার সংস্থা এবং গণতান্ত্রিক সরকারগুলোকে তার বাবার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন কাশিম খান।

আদিয়ালা জেল কর্তৃপক্ষ এসব অভিযোগ এবং মৃত্যুর গুজবকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন এবং তাকে প্রয়োজনীয় সব ধরনের যত্ন ও সুবিধা দেওয়া হচ্ছে। তবে তারা তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করেনি।

বিষয়: পাকিস্তানপ্রধানমন্ত্রীজেলকারাগারইমরান খানসরকার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।