Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

আলোচনায় তিস্তা-পুশ ইন, কী ভাবছেন রাজনীতিকেরা

মেরিনা মিতু
তাসীন মল্লিক
আল হেলাল শুভ

মেরিনা মিতু,তাসীন মল্লিক ও আল হেলাল শুভ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৭: ৫৯
আলোচনায় তিস্তা-পুশ ইন, কী ভাবছেন রাজনীতিকেরা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই শতাধিক আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্যটিতে প্রথমবারের মতো বিজেপি জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার তুঙ্গে রয়েছে বহুল প্রতীক্ষিত তিস্তা পানিবণ্টন চুক্তি ও পুশ ইনের বিষয়টি।

Advertisement
Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বাংলাদেশ সরকার অভিনন্দন জানিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এর মধ্যে ভারতীয় সংবাধমাধ্যম এনডিটিভি দেশটির সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে লিখেছে, বাংলাদেশ সরকার বিজেপির জয়ে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার তিস্তা পানি বণ্টন চুক্তির বিষয়টি বিবেচনা করবে–এমন আশা করছে।

মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করেছিল–এমন মন্তব্য করে পশ্চিমবঙ্গের নতুন সরকার চুক্তি চূড়ান্ত করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি: বাংলাদেশের লাভ না ক্ষতি?festive-after-victory-of-BJP2

এ ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বাংলাদেশ সরকার তিস্তা চুক্তিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে যে ‘সমস্যা’ ছিল, সেসব ব্যাপারে নতুন করে আলোচনা করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

এর কারণ হিসেবে এএনআইকে হেলাল বলেন, “আসলে, আগে আমরা দেখেছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা ছিলেন। এখন আমার মতে, শুভেন্দুর নেতৃত্বে বিজেপি নির্বাচন জেতায় তিস্তা ব্যারেজ চুক্তি, যা বাংলাদেশ সরকার ও মোদি সরকারের খুবই কাঙ্ক্ষিত ছিল, তা বাস্তবায়নে শুভেন্দু সহায়তা করবেন। আমি মনে করি, তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হবে।”

মনমোহন সিংয়ের সফরেই বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। ছবি: রয়টার্স
মনমোহন সিংয়ের সফরেই বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। ছবি: রয়টার্স

এই আশার একটি প্রেক্ষাপট আছে। কারণ, দেড় দশক আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে একমত হয়েছিল দুই পক্ষ। মনমোহন সিংয়ের সফরেই বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার কারণেই তা হয়নি বলে এক ধরনের ভাষ্য আছে। ভারতের কেন্দ্র সরকারের তরফ থেকেও এই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, কেন্দ্র চাইলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের কারণে তারা তা পারছে না। মমতা নিজেও তিস্তা চুক্তির বিরোধিতা করে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন। তবে এবার কেন্দ্র ও পশ্চিমবঙ্গে একই দল ক্ষমতায় আসাকে একটি সম্ভাবনা হিসেবে দেখছে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান চরচাকে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিস্তা চুক্তি নিয়ে সায় দিচ্ছেন না। সেক্ষেত্রে বিজেপি জয়লাভ করলে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা তিস্তা চুক্তি, সেটার আর কোনো বাধা থাকার কারণ নেই।”

তবে এ বিষয়ে সংশয়ী বিরোধী দল জামায়াতে ইসলামী। তিস্তা পানিবণ্টন চুক্তি হতে পারে কি না–জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ চরচা প্রতিবেদকে পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনার ধারণা কী? আপনিও তো অবজারভার।”

পরে সামান্য হেসে আযাদ বলেন, “ভারতে তো রাষ্ট্রীয় পরিবর্তন হয়নি। আপনি কেন এই প্রশ্ন করছেন? ন্যাশনালি পরিবর্তন না হলে পলিসি পরিবর্তন হবে কেমনে? আগে যেগুলো হয়েছে, সেগুলো বাহানা। সেগুলো বাংলাদেশকে ঠকানোর বাহানা ছিল।”

প্রায় একই অবস্থানে আছে ইসলামী আন্দোলনও। তিস্তার পানিবণ্টন নিয়ে দলটির মহাসচিব মাওলানা ইউনূস আহমাদ বলেন, “এখন যারা ক্ষমতায় আসছে, তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয় তাহলে ওখানেও একটা সমস্যা হতে পারে। অর্থাৎ, ভারতীয় কেন্দ্র সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তা যদি পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। আর যদি তারা ইতিবাচক হিসেবে দেখে, তাহলে সমস্যা নাও হতে পারে। ভারতের কেন্দ্রীয় সরকার যদি আন্তরিক হয়, তাহলে সমস্যা দেখি না। এখন বোঝা যাবে তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আন্তরিক ছিল কি না। এটা আমাদের অবজারভেশনে রাখতে হবে।”

তিস্তা চুক্তিসহ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানের সম্ভাবনা ‘খুবই কম’ দেখছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। চরচাকে তিনি বলেন, “এতদিন তারা (কেন্দ্রে বিজেপি সরকার) বলেছে যে, মমতা চায় না বলেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধের কারণে তিস্তা চুক্তি হয়নি–বিষয়টা এমন ছিল না; এবারও তাই হবে। বরং বাংলাদেশকে পানি দিবই না–এই ধরনের একটা ঔদ্ধত্যও তৈরি করার চেষ্টা করবে। ফলে পানির ন্যায্য প্রাপ্যতার ব্যাপারে আমাদের দাবিটা অব্যাহত রাখতে হবে; আর নিজেদের পানি ব্যবস্থাপনাটাও জোরদার করতে হবে।” 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

এদিকে আলোচনায় উঠে এসেছে পুশ ইনের প্রসঙ্গটিও। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফলের আগেই সেখানে বিজেপি জিতলে বাংলাদেশে প্রভাব পড়বে বলে সংসদে আশঙ্কা প্রকাশ করছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: বদলে যেতে পারে ভারতের বাংলাদেশ নীতিbjp

সংসদের প্রথম অধিবেশন চলাকালে পশ্চিমবঙ্গের ভোটের উল্লেখ না করে আখতার হোসেন বলেন, “আঞ্চলিক বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমরা এমন একটা আঞ্চলিক অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে। এই চক্রান্ত আশপাশে চলছে। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে, আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই।”

একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমাদ। চরচাকে তিনি বলেন, “যে খবর পাচ্ছি, তাতে তো প্রভাব পড়ার আশঙ্কা আছে।”

কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন জানতে চাইলে তিনি বলেন, “সেখানে মুসলিম বিদ্বেষী একটি বিষয় তো আগে থেকেই আছে। বিজেপির নেতা-কর্মীরা যারা আছেন, তাদের মধ্য থেকে মুসলিম বিদ্বেষ ছড়ানোর কিছু খবর কিন্তু এখনই আসতেছে। এটা আমাদের দেশের জন্য একটি আশঙ্কা থেকে যায়। ভারত সরকার যদি এ বিষয়ে নজর না দেয়, যারা উশৃঙ্খল তাদের নিয়ন্ত্রণ না করে, তাহলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।” এই প্রেক্ষাপটে ‘পুশ ইনের’ আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বলে জানান ইউনূস আহমাদ।

তবে এখনই এ নিয়ে শঙ্কিত নন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে দেশটির বাঙালিদের বাংলাদেশে ‘পুশ ইন’ করার কোনো শঙ্কা রয়েছে কি না–জানতে চাইলে চরচাকে তিনি বলেন, “এ নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই আসলে। আমরা ভাবছিও না।”

বিষয়: চুক্তিবিশ্ব রাজনীতিবিজেপিভারতপশ্চিমবঙ্গ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে