Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

দুই বছর ধরে বন্ধ ‘কল-রেডী’, কালো কালিতে ঢাকা সাইনবোর্ড

তুহিন কান্তি দাস

তুহিন কান্তি দাস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫০
দুই বছর ধরে বন্ধ ‘কল-রেডী’, কালো কালিতে ঢাকা সাইনবোর্ড
বন্ধ কল রেডী। ছবি: চরচা

মাইক শব্দটি কানে এলেই মাথায় আসে একটি নাম। ‘কল-রেডী’। বাংলাদেশের জন্মের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে নামটি। জানা গেছে, কয়েক বছর ধরে বন্ধ রয়েছে এই ‘কল-রেডী’।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর পুরান ঢাকার ৩৬ ঋষিকেশ দাস লেনে কল-রেডীর প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ত্বই আর অবশিষ্ট নেই। কালো কালিতে ঢেকে দেওয়া সাইনবোর্ডে জমেছে ধুলোর আস্তর। নামানো শাটারে তালা লাগানো হয়েছে এমনভাবে, দেখে মনে হবে, যেন সিলগালা করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে পুরোপুরি বন্ধ আছে ঐতিহাসিক মাইক সার্ভিস ও সাউন্ড পরিষেবা কার্যক্রম। তারপর থেকে এভাবেই তালা ঝুলছে। প্রতিষ্ঠানের বর্তমান কর্ণধার সাগর ঘোষ, রানা ঘোষ, বিশ্বনাথ ঘোষ ও শিবনাথ ঘোষ। ব্যক্তিমালিকানাধীন ভবনের নিচতলায় কল-রেডীর আদি কার্যালয়। সেখানেই থাকেন চার ভাই।

বাসার গেটে নক করলে ভেতর থেকে একজন বেরিয়ে আসেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম কতদিন ধরে বন্ধ, জানতে চাইলে বিরক্তির সঙ্গে তিনি জানান, তিনি কিছু জানেন না। নিজের পরিচয় দেন রাজ। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বলতে চাননি কোনো কথা। পরে স্থানীয়রা জানান, একটু আগে যার সঙ্গে কথা হলো, তিনিই রানা ঘোষ।

Advertisement
Advertisement
Advertisement

কেউ ক্যামেরায় কিছু বলতে চাইছে না। পাশেই একটি দোকানে বসে থাকা স্থানীয় বাসিন্দা কিশোর চন্দ্র দে বলেন, অনেকদিন দিন ধরেই বন্ধ। শুনছি জুলাইয়ের পর থেকে আর খোলা হয়নি।

মো. আতাউজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছেন। তিনি বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বন্ধ আছে। এইটুকুই জানি। দেখেন না তালা ঝুলছে!”

ভবনের নিচতলায় কল-রেডীর কার্যালয়ের পাশেই ৩০ বছর ধরে সুবর্ণা টেইলার্সের কার্যক্রম চালাচ্ছেন বিশ্বনাথ ঘোষ। তিনিও জানান, দুই বছর ধরে সম্পূর্ণরূপে বন্ধ আছে কল-রেডী। প্রতিষ্ঠানটির কর্ণধার কারও নম্বর চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

নির্বাচনের সভা-সমাবেশে ‘কল–রেডী’র মাইক্রোফোনের সামনে অগ্নিঝরা বক্তৃতা দিয়েছেন দেশবরেণ্য রাজনীতিকরা। ছবি: সংগৃহীত
নির্বাচনের সভা-সমাবেশে ‘কল–রেডী’র মাইক্রোফোনের সামনে অগ্নিঝরা বক্তৃতা দিয়েছেন দেশবরেণ্য রাজনীতিকরা। ছবি: সংগৃহীত

পরে ফোন নম্বর জোগাড় করে প্রতিষ্ঠানের অন্যতম স্বত্ত্বাধিকারী সাগর ঘোষকে ফোন করলে তিনি কথা বলতে চাননি। অনেক অনুরোধের পর তিনি প্রতিবেদককে শুধু বলেন, “এখন আপাতত বন্ধ আছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।”

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ১৯৪৮ সালে ‘আরজু লাইট হাউস’ নামে একটি দোকান চালু করেন দুই ভাই হরিপদ ঘোষ ও দয়াল ঘোষ। কালের পরিক্রমায় তার নাম হয়ে যায় কল-রেডী। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশে ‘কল-রেডী’র মাইক্রোফোনের সামনে অগ্নিঝরা বক্তৃতা দিয়েছেন দেশবরেণ্য রাজনীতিকরা। ঐতিহাসিক ৭ মার্চ কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বিষয়: ইতিহাসস্বাধীনতাভাষণবঙ্গবন্ধু৭ মার্চভাষা আন্দোলনপুরান ঢাকাবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে