
প্রথমে ঢাকার সেগুনবাগিচার একটি ভাড়া বাসায় শুরু হলেও সময়ের সঙ্গে এর পরিধি ও গুরুত্ব বেড়েছে। অবশেষে ২০১৭ সালের ১৬ এপ্রিল আগারগাঁওয়ে নির্মিত আধুনিক ভবনে স্থানান্তরিত হয় জাদুঘরটি। প্রায় আড়াই বিঘা জমির ওপর গড়ে ওঠা এই ভবনে রয়েছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও নিদর্শনের বিশাল ভান্ডার।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম করার সময় ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ২০১৭ সালে ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

পরিপূর্ণ ও সফল এক জীবন মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর উপপ্রধান এয়ারভাইস মার্শাল এ কে খন্দকারের। কিন্তু এতকিছুর পরেও তিনি শেষ জীবনে এসে মুক্তিযুদ্ধ নিয়েই এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। যে বিতর্ক তাঁকে শেষ দিকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে নিয়ে যায়।