
লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কুয়েতের ক্ষমতায় থাকা রাজপরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া রাজপরিবারের ওই সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী রাজপরিবারের একজনকে গ্রেপ্তার করেছে, যিনি মাদকের অভিযোগে কারাগারের সাজা এড়িয়ে যাচ্ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আইনের প্রয়োগ যথাযথ করতেই এই উদ্যোগ। সবাইকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। আইনের প্রয়োগ হবেই। এমনকি ক্ষমতায় থাকা পরিবারের কেউ অপরাধী হলেও ছাড় দেওয়া হবে না।

লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা
২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।