Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৪: ১২
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ভাষাগত দুর্বলতার ফলে ভিনদেশি ডাক্তারদের কাছে রোগ সম্পর্কে বোঝানোর সমস্যা এবং আয়ের চেয়ে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় কুয়েতে চিকিৎসা নিতে অবহেলা করেন বেশির ভাগ প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে ধীরে ধীরে তারা জটিল রোগে আক্রন্ত হয়ে পড়েন। এ অবস্থায় কুয়েতে প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী চলে এই মেডিকেল ক্যাম্প।

কুয়েতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের আয়োজনে বাংলাদেশি ডাক্তার ও নার্সরা ক্যাম্পে সেবা প্রদান করেন।

Advertisement
Advertisement
Advertisement
Free medical camp in Kuwait 2

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

কুয়েতের আবদালী,ফাহাহিল ও মাতলাসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে আসেন স্বাস্থ্য সেবা গ্রহণ করতে। দিনব্যাপী ৫০০–র বেশি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং ওজন মাপাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।

প্রতি সপ্তাহে না হলে অন্তত প্রতি মাসে একবার এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা।

বিষয়: কুয়েতস্বাস্থ্য পরীক্ষামেডিকেল ক্যাম্পপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

  • বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

  • ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।