
লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং অবিশ্বস্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে কুয়েতে। এ নিয়ে দেশটিতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল-সেয়াসাহের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
জনসাধারণের উদ্দেশে দেওয়া সতর্ক বার্তায় কুয়েত সরকার সম্প্রতি প্রতারণামূলক কার্যকলাপ বৃদ্ধির ঘটনা তুলে ধরেছে। কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রতারকরা অনিবন্ধিত নম্বর, ভুয়া কোম্পানি এবং সন্দেহজনক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করছে।
কুয়েত সরকার নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। সেইসঙ্গে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া অপরিচিত নম্বর বা উৎসা থেকে আসা লিঙ্কগুলোতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে কুয়েত সরকার। তাদের সঙ্গে জড়িত হওয়ার আগে সংস্থাগুলোর বৈধতা যাচাই করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়।
অত্যধিক আকর্ষণীয় অফার দ্বারা প্রলুব্ধ হওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত সরকার। পাশাপাশি ইন্টারনেটে প্রতারণার শিকার হওয়া থেকে নিজেদের রক্ষায় সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়েতি প্রশাসন।

লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা
২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।