Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬: ১৫
উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডার বেশির ভাগ অঞ্চলে আজ রোববার থেকে কার্যকর হয়েছে 'ডেলাইট সেভিং টাইম'–এর সমাপ্তি। এর ফলে এই অঞ্চলের কোটি–কোটি মানুষ এখন থেকে প্রতি দিন এক ঘণ্টা অতিরিক্ত ঘুমাবেন। তবে গ্রীষ্মকালের লম্বা দিনের বিদায় জানিয়ে এখন সন্ধ্যা নামবে আরও দ্রুত।

Advertisement
Advertisement
Advertisement

ডিএসটি শেষ হওয়ায় স্থানীয় সময় শনিবার রাত ২টায় (অর্থাৎ রোববার প্রথম প্রহর) ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১টা করা হয়। এই সময় পরিবর্তনকে 'ফল ব্যাক' বলা হয়। মূলত, গ্রীষ্মকালে ঘড়ি এক ঘণ্টা এগিয়ে দিয়ে যে 'ডেলাইট সেভিং টাইম' শুরু হয়েছিল। এখন আবার ঘড়ি এক ঘণ্টা পিছিয়ে স্বাভাবিক সময়ে (Standard Time)-এ ফিরে আসা হলো।

রাতের দৈর্ঘ্য ও দিনের পরিবর্তন

Advertisement
Advertisement
Advertisement

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

কেন এই সময় পরিবর্তন ও ঐতিহাসিক প্রেক্ষাপট

এই সময় পরিবর্তনের মূল ধারণা হলো সূর্যালোকের সঠিক ব্যবহার ও শক্তি সাশ্রয়।

এই পদ্ধতির সূচনা প্রথম বিশ্বযুদ্ধের সময়, ১৯১৬ সালে জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরিতে, যাতে কর্মঘণ্টায় প্রাকৃতিক আলো ব্যবহার করে কৃত্রিম আলোর ব্যবহার কমানো যায় এবং কয়লার মতো জ্বালানি সাশ্রয় করা যায়।

প্রথম কানাডায়

তবে মজার বিষয় হলো, বিশ্বের প্রথম যে শহরটি পরীক্ষামূলকভাবে এই নিয়ম শুরু করেছিল, সেটি ছিল কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট আর্থার (Port Arthur) শহর, যেখানে ১৯০৮ সালে এই পদ্ধতি শুরু হয়।

আমেরিকায় প্রচলন

১৯১৮ সালে আমেরিকাতেও এটি শুরু হয়। যদিও আধুনিক গবেষণায় বিদুৎ শক্তি সাশ্রয়ের প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে, তবে লম্বা গ্রীষ্মের সন্ধ্যায় অতিরিক্ত এক ঘণ্টা দিনের আলো পাওয়ার সামাজিক সুবিধা বজায় রাখতে এটি এখনো প্রচলিত।

যেখানে ঘড়ির সময় বদলাবে না

উত্তর আমেরিকার সব অঞ্চলেই কিন্তু ঘড়ির কাঁটা পরিবর্তন হয় না। যুক্তরাষ্ট্রের দুই রাজ্য—হাওয়াই ও অ্যারিজোনার বেশির ভাগ অঞ্চল (নেভাজো নেশন ছাড়া)—ডিএসটি অনুসরণ করে না। এই রাজ্য ও অঞ্চলগুলো সারা বছর একই সময়ে থাকে।

অন্যদিকে কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের প্রায় পুরো অংশ, ইউকন, ব্রিটিশ কলম্বিয়া ও কুইবেকের কিছু প্রত্যন্ত অঞ্চল সারা বছর স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে।

কবে আবার ফিরবে ডেলাইট সেভিং টাইম?

এই পরিবর্তন সাময়িক। শীতকাল শেষে বসন্তের শুরুতে আবারও ঘড়ি এক ঘণ্টা এগিয়ে দিয়ে ডিএসটি শুরু হবে।

পরবর্তী পরিবর্তন

যুক্তরাষ্ট্র ও কানাডায় (যেসব অঞ্চল ডিএসটি অনুসরণ করে) পরবর্তী সময় পরিবর্তন বা 'স্প্রিং ফরোয়ার্ড' হবে ২০২৬ সালের মার্চ মাসের দ্বিতীয় রোববার, অর্থাৎ ৮ মার্চ, ২০২৬।

এই সময় পরিবর্তনের কারণে বাংলাদেশ ও উত্তর আমেরিকার বেশির ভাগ অঞ্চলের সময়ের পার্থক্য এখন এক ঘণ্টা বেড়ে গেছে। এ ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বা ব্যবসার সময়সূচি মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাকানাডাউত্তর আমেরিকাডে-লাইট সেভিংস টাইম
সর্বশেষ
  • ১

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ২

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৩

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

  • ৪

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ৫

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

সম্পর্কিত
  • লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

  • বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

  • ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।