Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

কোন দেশের মানুষ ঘুমায় কতক্ষণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৩৫
কোন দেশের মানুষ ঘুমায় কতক্ষণ

পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসলে কেমন ঘুমায়? সকলের ঘুমের সময় এবং অভ্যাস কি একই রকম?

Advertisement
Advertisement
Advertisement

গেল বছর ‘দ্য ইকোনমিস্ট’-বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ঘুমের অভ্যাসের একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। বিশ্লেষণ থেকে পাওয়া যায়, দেশভেদে মানুষের ঘুমের ধরনে বেশ পার্থক্য রয়েছে।

সমীক্ষায় দেখা যায়, রাতে সবচেয়ে বেশি ঘুম হয় উত্তর ইউরোপের দেশ এবং ওশেনিয়া মহাদেশের মানুষের।এই অঞ্চলের মানুষেরা প্রতি রাতে গড়ে প্রায় ৭ ঘণ্টা করে ঘুমান। ‘দ্য ইকোনমিস্টে’র তৈরি করা 'লাই-ইনডেক্স' সূচকে শীর্ষে থাকা দেশগুলো হলো, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং এস্তোনিয়া।

বিশ্বব্যাপী ঘুমের মানের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে এশিয়ার দেশগুলো। এশিয়ার মানুষ গড়ে প্রতিদিন ৬.৫ ঘণ্টারও কম ঘুমায়। দক্ষিণ কোরিয়া এবং জাপান কম ঘুমানো দেশগুলোর অন্যতম।

Advertisement
Advertisement
Advertisement

ঘুমের সময়কাল ও অভ্যাসের তারতম্যের পেছনে দেশীয় কাঠামো বেশ ভুমিকা রাখে। যেমন, দক্ষিণ আফ্রিকায় মানুষ তুলনামূলক তাড়াতাড়ি বিছানায় যায়। অন্যদিকে রাশিয়ানদের ঘুমাতে যেতে যেতে মাঝরাত পেরিয়ে যায়।

ভিক্টোরিয়া'স স্কুল অব নার্সিংয়ের সহকারী অধ্যাপক ড. ক্রিস্টিন ওউ বিবিসি সায়েন্স ফোকাসকে বলেছেন, ‘মানুষের ঘুমকে প্রভাবিত করে আমাদের সংস্কৃতি, কাজের রুটিন, আবহাওয়া, আলো, সামাজিক নিয়ম এবং আরও অনেক কিছু।’

তিনি আরও বলেন, ‘একটি দেশে যে পরিমাণ ঘুমকে “পর্যাপ্ত” মনে করা হয়, অন্য দেশে তা হয়তো খুব বেশি বা খুব কম মনে হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। পাশাপাশি মনোযোগের অভাব দেখা দেয় এবং দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুকি বাড়ে।’

ঘুমের এই ঘাটতি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলে না বরং এটি একটি দেশের সামগ্রিক উৎপাদনশীলতা এবং জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ।

একজন ব্যক্তির ঘুমের অভাব তার কাজের ক্ষমতা কমিয়ে দেয়। এই কমে যাওয়া উৎপাদনশীলতার সম্মিলিত প্রভাবের ফলে প্রতি বছর বহু কর্মদিবস নষ্ট হয়, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক রিপোর্টে দেখা যায়, আমেরিকাতে বছরে প্রায় ১২ লাখ কর্মদিবস নষ্ট হয়। সংখ্যাটি জাপানে প্রায় ৬ লাখ কর্মদিবসের কাছাকাছি। যার সরাসরি প্রভাব অর্থনীতিতে পরে। প্রতিবেদনটিতে দেখা যায়, আমেরিকায় বছরে প্রায় ৪১১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। যার ফলে আমেরিকান সরকার জিডিপি-র ২.২৮ শতাংশ হারায়। অপরদিকে, জাপানে বছরে প্রায় ১৩৮ বিলিয়ন ডলার বা জিডিপি-র ২.৯২ শতাংশ হারায়।

বিষয়: আমেরিকাজাপানজিডিপিরোগজীবনধারাস্বাস্থ্য
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।