Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

যেভাবে হরমোনের ভারসাম্য রক্ষা করতে পারে ‘বীজ’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৫
যেভাবে হরমোনের ভারসাম্য রক্ষা করতে পারে ‘বীজ’

আধুনিক জীবনযাত্রায় অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ এবং পরিবেশ দূষণের ফলে নারীদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পিরিয়ডের অনিয়ম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), থাইরয়েডের সমস্যা কিংবা মেনোপজ পরবর্তী জটিলতা, সবকিছুর মূলেই রয়েছে হরমোনের কারসাজি। এই সমস্যার সমাধানে ইদানীং পুষ্টিবিদরা ওষুধের চেয়ে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের ওপর বেশি জোর দিচ্ছেন। আর এই তালিকায় সমাধান হিসেবে উঠে এসেছে নতুন ওয়েলনেস ট্রেন্ড ‘সিড সাইক্লিং’ (Seed Cycling)।

Advertisement
Advertisement
Advertisement

বীজ কেন কার্যকর?

বর্তমানে স্বাস্থ্যসচেতনদের মধ্যে বেশ জনপ্রিয় তিল, সূর্যমুখী, কুমড়ো, তিসির বীজ। এসব বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ই ও লিগনানস। লিগনানস হলো এক ধরনের প্রাকৃতিক ফাইটো-ইস্ট্রোজেন যা শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকলে তা কমাতে সাহায্য করে এবং কম থাকলে তা পূরণ করতে কাজ করে।

সিড সাইক্লিং (Seed Cycling) কী?

Advertisement
Advertisement
Advertisement

নারীদের মাসিক চক্রের দুটি প্রধান পর্যায় থাকে-ফলিকুলার ফেজ এবং লুটিয়াল ফেজ। এই দুই ধাপে নির্দিষ্ট কিছু বীজ খেলে হরমোনের সঠিক নিঃসরণ ঘটে।

প্রথম ধাপ: ফলিকুলার ফেজ (১ম দিন থেকে ১৪তম দিন)

মাসিকের প্রথম দিন থেকে ডিম্বস্ফুটন পর্যন্ত শরীরকে পর্যাপ্ত ইস্ট্রোজেন তৈরি করতে হয়। এই সময়ে কুমড়োর বীজ এবং তিসি বীজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তিসি বীজে থাকা লিগনানস ইস্ট্রোজেনকে নিয়ন্ত্রণ করে। কুমড়োর বীজ এটি জিংক সমৃদ্ধ। এটি প্রজেস্টেরন হরমোন তৈরির প্রস্তুতি নিতে সাহায্য করে এবং টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

দ্বিতীয় ধাপ: লুটিয়াল ফেজ (১৫তম দিন থেকে ২৮তম দিন)

ডিম্বস্ফুটনের পর থেকে পরবর্তী মাসিকের আগ পর্যন্ত প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া জরুরি। এই সময়ে সূর্যমুখীর বীজ এবং তিল জাদুকরী ভূমিকা পালন করে।

সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং সেলেনিয়াম থাকে। লিভারকে ডিটক্স করতে এবং প্রজেস্টেরন উৎপাদনে সহায়তা করে।

সূর্যমুখীর বীজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। ছবি: ফ্রিপিক
সূর্যমুখীর বীজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। ছবি: ফ্রিপিক

তিলে থাকা ক্যালসিয়াম ও লিগনানস ইস্ট্রোজেনের মাত্রা খুব বেশি বাড়তে দেয় না, যা পিএমএস (PMS) বা মাসিকের আগের অস্বস্তি কমাতে সাহায্য করে।

বীজের আরও কিছু উপকারিতা

শুধু সিড সাইক্লিং নয়, সাধারণ খাদ্যতালিকায় নিয়মিত বীজ রাখলে আরও কিছু সুবিধা পাওয়া যায়:

মেটাবলিজম বৃদ্ধি

চিয়া সিড এবং শিয়া বীজে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

মানসিক প্রশান্তি

এখানে উল্লেখিত সব ধরণের বীজে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। এটি স্ট্রেস হরমোন 'কর্টিসল' কমিয়ে মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

তিসি বীজে থাকা লিগনানস ইস্ট্রোজেনকে নিয়ন্ত্রণ করে। ছবি: ফ্রিপিক
তিসি বীজে থাকা লিগনানস ইস্ট্রোজেনকে নিয়ন্ত্রণ করে। ছবি: ফ্রিপিক

ত্বকের যত্নে

বীজে বিদ্যমান ওমেগা ফ্যাটি অ্যাসিড হরমোনাল ব্রণের সমস্যা দূর করে ত্বককে ভেতর থেকে সতেজ রাখে।

যেভাবে খাবেন

বীজগুলো কাঁচা বা হালকা টেলে নিয়ে গুঁড়ো করে খাওয়া সবচেয়ে কার্যকর। প্রতিদিন ১-২ টেবিল চামচ বীজ সালাদ, দই, স্মুদি বা ওটমিলের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে মনে রাখা জরুরি, যেকোনো প্রাকৃতিক প্রতিকার কাজ করতে অন্তত ৩-৪ মাস সময় নেয়। তাই ধৈর্য ধরে নিয়মিত এটি চালিয়ে যেতে হবে।

তথ্যসূত্র: হেলথলাইন, মেডিকেল নিউজ

বিষয়: নারীপিরিয়ডজীবনধারাজীবনস্বাস্থ্যখাদ্যাভ্যাসস্বাস্থ্যবিধিলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।