Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

প্রতিদিন আম খেলে কী হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৩: ০৭
প্রতিদিন আম খেলে কী হয়?

গ্রীষ্মকালীন ফল আম। স্বাদে এই ফলের জুড়ি মেলা ভার। বাংলাদেশের প্রায় সব এলাকায় কমবেশি আমগাছ জন্মায়। বর্তমানে বাজারে আসতে শুরু করেছে নানা জাতের আম। স্বাদের পাশাপাশি আমের পুষ্টিগুণও রয়েছে অনেক।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন আম খেলে শরীরে নানা উপকারী পুষ্টি উপাদান পৌঁছে যায়। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, হজমে সহায়ক এনজাইম ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের বিভিন্ন কাজে সাহায্য করতে পারে।

এক প্রতিবেদনে প্রতিদিন আম খাওয়ার উপকারিতা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন।

হজমশক্তি ভালো হতে পারে

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞরা জানান, আমে অ্যামাইলেজ নামের এক ধরনের এনজাইম থাকে, যা জটিল শর্করা ভাঙতে সহায়তা করে। এর সঙ্গে থাকা খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া আমে থাকা প্রিবায়োটিক উপকারী অন্ত্রের জীবাণুকে পুষ্টি জোগায়, যা হজমব্যবস্থা ভালো রাখতে ভূমিকা রাখে।

ত্বকে আসতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা

আমে থাকা বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ ত্বকের কোষের পুনর্গঠনে সাহায্য করে। নিয়মিত খেলে ত্বকের লোমকূপে জমে থাকা তেল বা সিবাম পরিষ্কার হতে সাহায্য করতে পারে এবং অতিবেগুনি (ইউভি) রশ্মির ক্ষতির বিরুদ্ধে ত্বককে কিছুটা সুরক্ষা দিতে পারে। পাশাপাশি ভিটামিন সি ও ই ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সহায়তা করতে পারে মত বিশেষজ্ঞদের।

আম কি শরীরের কোনো ক্ষতি করতে পারে?Mango

রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হতে পারে

বিশেষজ্ঞরা জানান, একটি আম থেকে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি–এর বড় অংশ পাওয়া যায়। ভিটামিন সি শ্বেত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এছাড়া আমে থাকা ফলেট ও বি-ভিটামিন শরীরের প্রতিরোধব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখে।

তবে পুষ্টিবিদরা সতর্ক করে বলেন, শুধু আম খেলেই সব স্বাস্থ্য উপকার মিলবে–এমন নয়। সুষম খাদ্যাভ্যাস ও পরিমিত পরিমাণে ফল খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Mango 1

চোখের স্বাস্থ্যে উপকার হতে পারে

আমে লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের রেটিনার জন্য উপকারী। এগুলো সূর্যের আলো ও ডিজিটাল স্ক্রিনের ক্ষতিকর নীল আলো থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে। নিয়মিত আম খেলে চোখের ক্লান্তি কমতে এবং বয়স বাড়ার সঙ্গে ছানি বা দৃষ্টিশক্তির কিছু সমস্যা হওয়ার ঝুঁকি কমতে পারে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে

পুষ্টিবিদদের ভাষ্য, আম মিষ্টি হলেও এর গ্লাইসেমিক সূচক তুলনামূলক কম। এতে ম্যাঙ্গিফেরিন নামের একটি উপাদান থাকে, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। পরিমিত পরিমাণে আম খেলে শরীরে গ্লুকোজ ধীরে শোষিত হয়, ফলে শক্তি দ্রুত কমে যাওয়ার অনুভূতি কিছুটা কম হতে পারে।

আম খেলে শরীরে কী কী উপকার পাওয়া যায়?Mango

ব্যায়ামের পর দ্রুত চাঙ্গা হতে সাহায্য করতে পারে

বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য আম উপকারী হতে পারে। এতে থাকা কিছু প্রাকৃতিক অ্যাসিড শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ব্যায়ামের পর পেশিতে তৈরি হওয়া ক্লান্তি কিছুটা কমাতে পারে। এছাড়া আমের প্রাকৃতিক শর্করা ও খনিজ উপাদান দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সহায়ক।

মস্তিষ্কের কার্যকারিতায় ইতিবাচক প্রভাব থাকতে পারে

কিছু গবেষণায় দেখা গেছে, আমে থাকা কিছু পুষ্টি উপাদান স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করতে পারে। এগুলো মস্তিষ্কের কোষের কাজ ও কোষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে ভূমিকা রাখে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

মিষ্টি খাবারের আকাঙ্ক্ষা কমাতে পারে

পুষ্টিবিদরা জানান, আমের প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও উচ্চ আঁশ দীর্ঘক্ষণ তৃপ্তি দিতে পারে। ফলে অনেকের চকলেট, কোমল পানীয় বা অতিরিক্ত মিষ্টি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ইচ্ছা কিছুটা কমতে পারে।

তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস বা বিশেষ খাদ্যনিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের আম খাওয়ার পরিমাণ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত।

বিষয়: আমগ্রীষ্মকালফলবিশেষজ্ঞপরামর্শপুষ্টিগুণ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।