ads

চট্টগ্রামে নদীতে কাঠ সংগ্রহে নেমে ভেসে গেল তরুণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নদীতে কাঠ সংগ্রহে  নেমে ভেসে গেল তরুণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় নদীতে কাঠ সংগ্রহে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার সকালে কর্ণফুলী নদীর সরফভাটা অংশে নিঁখোজ হওয়া যুবকের নাম মো. সোলায়মান (২০)।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অজুর্ন বাড়ই চরচাকে বলেন, “ওই যুবক নৌকায় করে নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহে গিয়েছিলেন। পানির তীব্র স্রোতে নদীতে পড়ে তিনি তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে তল্লাশি করেও রাত ৮টা পর্যন্ত তার হদিস পায়নি।“

কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে রাঙ্গুনিয়া উপজেলার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।

সম্পর্কিত