Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ফেসবুক, টিকটক নিরাপদে ব্যবহারের উপায় কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০: ৩৪
ফেসবুক, টিকটক নিরাপদে ব্যবহারের উপায় কী

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ছাড়া আমাদের জীবনই যেন পানসে হয়ে যায়! কিন্তু আমরা সেভাবে ভেবে দেখি না যে, এসবের অতিরিক্ত ব্যবহারে আমাদের মন ও মনন কোথায় হারিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ, যা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এমনভাবে ব্যবহার করা প্রয়োজন, যাতে আমাদের মানসিক স্বাস্থ্য হুমকিতে না পড়ে।  

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিনের স্ক্রিন টাইম কমানো। এর জন্য কিছু সহজ উপায় হলো- 

স্ক্রিন টাইমের বাইরে মানুষকে আনন্দ খুঁজতে হবে। ছবি: ফ্রিপিক
স্ক্রিন টাইমের বাইরে মানুষকে আনন্দ খুঁজতে হবে। ছবি: ফ্রিপিক

Advertisement
Advertisement
Advertisement
  • ফোনের সেটিংসে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম অ্যাপগুলোর জন্য সময়সীমা নির্ধারণ করতে হবে
  • নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। ঠিক করতে হবে কোন সময়টায় কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে।
  • যেসব সোশ্যাল অ্যাকাউন্ট দেখে নিজের সম্পর্কে খারাপ বোধ হয়, সেগুলো আনফলো করা যায়।

বিশ্লেষকেরা বলছেন, স্ক্রিন টাইমের বাইরে মানুষকে আনন্দ খুঁজতে হবে। বাস্তব জীবনের সম্পর্ক ও কর্মকাণ্ডে সময় দিতে হবে। যেমন হাঁটতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পিকনিক করা, বই পড়া, ছবি আঁকা, বা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো। এসব কর্মকাণ্ড শুধু আনন্দই দেবে না, শারীরিক ও মানসিক সুস্থতাও বাড়াবে। এতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং স্ক্রিন টাইমও কমবে।

সোশ্যাল মিডিয়ার সঙ্গে সুস্থ সম্পর্ক একেবারেই ব্যক্তিগত বিষয়। নিজের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে এটি আপনাকে কীভাবে প্রভাবিত করছে, তা বুঝতে হবে। ছোট ছোট পরিবর্তন, যেমন: স্ক্রিন টাইম কমানো বা নিজের অনলাইন আচরণ সচেতনভাবে নিয়ন্ত্রণ করা আপনার মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কোন সোশ্যাল একাউন্ট দেখে নিজের সম্পর্কে খারাপ বোধ হলে আনফলো বা আনফ্রেন্ড করুন। ছবি: ফ্রিপিক
কোন সোশ্যাল একাউন্ট দেখে নিজের সম্পর্কে খারাপ বোধ হলে আনফলো বা আনফ্রেন্ড করুন। ছবি: ফ্রিপিক

আর যদি কখনও মনে হয় ফেসবুক, টিকটক ইত্যাদি ব্যবহারে আপনি বা আপনার প্রিয়জন মানসিকভাবে ভুগছেন, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মনে রাখতে হবে, উদ্বেগ, বিষণ্নতা বা অন্যান্য মানসিক সমস্যার জন্য পেশাদার সহায়তা নেওয়া একদমই স্বাভাবিক ও প্রয়োজনীয় পদক্ষেপ।

বিষয়: মানসিক স্বাস্থ্যসোশ্যাল মিডিয়াজীবনধারাসামাজিক যোগাযোগমাধ্যমজীবনফেসবুকলাইফস্টাইলটিকটক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।