ফেসবুক

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে আগুন
চট্টগ্রাম মহানগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তার ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। একই সঙ্গে অঙ্গরাজ্যটিতে কিশোর-কিশোরীদের জন্য প্ল্যাটফর্ম দুটির কার্যক্রমে পরিবর্তন আনতেও নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও বিভিন্ন পরিচালনাগত ত্রুটির কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। আজ বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের ‘মানহানি’ মামলা
বাদী আরও অভিযোগ করেন, ডিপজল শুধু ফেসবুক পোস্টে ক্ষ্যান্ত হননি। টেলিভিশন, বিভিন্ন পত্রিকায়, অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করেছে। এতে তার সামাজিক সম্মানহানি, ব্যবসায়ীক সুনাম ও কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে।

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক
বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড ব্যাজ আনতে যাচ্ছে ফেসবুক। মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে আরও জোরালো বিক্ষোভ, শিক্ষার্থীদের নতুন বার্তা মোদির
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এ আন্দোলনে অংশগ্রহণকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।

গণতন্ত্র থাকুক-না থাকুক, ভিডিওতন্ত্রের রমরমা চলছে
আমরা এখন অডিও পেরিয়ে ভিডিও সভ্যতায় উন্নীত হয়েছি। দেশে গণতন্ত্র কতটা আছে, সেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা তর্ক করতে পারেন। কিন্তু ভিডিওতন্ত্রের যে রমরমা চলছে, এ নিয়ে কোনো মতভেদ নেই।

জামায়াত এমপির ভিডিও, কিছু প্রশ্ন, উত্তর অজানা
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে আজ মঙ্গলবার দিনভর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। মঙ্গলবার এক নারীর সঙ্গে সংসদ সদস্যের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শুরু হয় তুমুল আলোচনা।

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন, সতর্ক থাকার আহ্বান
প্রতারকেরা সংস্থার নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করেছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

হঠাৎ কাজ করছে না ফেসবুক
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন।

‘ব্রয়লার চিকেন পার্টি’ কী বলতে চায়?
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ওই পুরুষ কণ্ঠটি শিক্ষামন্ত্রীর। যদিও বিষয়টি যাচাই করা যায়নি। শিক্ষামন্ত্রীও এ বিষয়ে কিছু বলেননি।

ভিউকার্ডই গড়েছিল দেশের ফুটবলের জনপ্রিয়তার ভিত
আজকের রিল, শর্টস আর ফেসবুক-ইনস্টার আদিরূপ কী হতে পারে ভাবুন তো! ভিউকার্ডের কথা মনে আছে? কিংবা পোস্টারের কথা? ফুটবল তারকা থেকে শুরু করে সিনে-তারকাদের রঙিন ছবির ভিউকার্ড আর পোস্টার পাওয়া যেত ঢাকার ফুটপাত থেকে শুরু করে বই ও স্টেশনারির দোকানে।

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস, সোমা, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য ও ‘অপপ্রচারের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে শাহবাগ থানায় অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়।

অভিনেত্রী শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অবমাননা, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।

ইনকিলাব মঞ্চের যুক্তরাজ্য শাখার আত্মপ্রকাশ
বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের যুক্তরাজ্য শাখা। গত বৃহস্পতিবার তাদের এই যাত্রা শুরু হয়।

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা
কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা বিভিন্ন ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি সহজ করতে রাখা হয়েছে বিশেষ সুবিধা। তারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে থাকা তাদের বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপের জন্য দাবি বা লিংক করতে পারবেন।

ফেসবুকে মিলছে ভোটার তালিকা, আসনভিত্তিক ৩০-সারা দেশের ৪০ টাকা
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২০২৫ সালের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে কেন্দ্র করে এই ভোটার তালিকা প্রদান করা হয়েছিল মনোনীত প্রার্থীদের কাছে। সেই ভোটার তালিকা এখন বিক্রি হচ্ছে

সাবঅল্টার্ন কী? আসলে কারা?
অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমের বক্তব্য এবং নাবিলা ইদ্রিসের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘সাবঅল্টার্ন’ তত্ত্ব নিয়ে তীব্র বিতর্ক চলছে। সাদিক কায়েমরা সাবঅল্টার্ন? সাবঅল্টার্ন নিয়ে কি বলেছিলেন গায়ত্রী স্পিভাক? কারা আসলে সাবঅল্টার্ন?

সরকারবিরোধী কটূক্তি ঠেকাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হুঁশিয়ারি
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চি

হাসনাতের ওপর আক্রমণ জুলাইয়ে সক্রিয় সবার ওপর আক্রমণ: মাহফুজ আলম
যুক্তরাজ্যের লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মন্তব্য করেছেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয় যেকোনো ব্যক্তির ওপর ফ্যাসিস্টদের এই আক্রমণ মূলত জুলাইয়ে সক্রিয় থাকা সবার



