Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

গ্রীষ্মকালে শরীর অতিরিক্ত উত্তপ্ত মনে হয় কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৩: ৩৩
গ্রীষ্মকালে শরীর অতিরিক্ত উত্তপ্ত মনে হয় কেন?

তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই ‘অতিরিক্ত গরম’ বা শরীর বেশি উত্তপ্ত মনে করেন। তবে কীভাবে বুঝবেন, এটি শুধু গরম আবহাওয়ার প্রভাব নাকি শরীর কোনো সতর্কবার্তা দিচ্ছে?

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

ভারতের কোয়েম্বাটুরভিত্তিক ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও ডায়াবেটিস এডুকেটর প্রদীপা ইনস্টাগ্রামে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাঁচটি লক্ষণের কথা তুলে ধরেছেন। তার মতে এসব লক্ষণের মধ্যে রয়েছে– অতিরিক্ত ঘাম হওয়া, বারবার তৃষ্ণা লাগা, মাথাব্যথা, গাঢ় রঙের প্রস্রাব এবং গরম ও শুষ্ক ত্বক।

এ বিষয়ে শারদাকেয়ার-হেলথসিটির ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক চিরাগ ট্যান্ডন হিন্দুস্তান টাইমসকে বলেন, গরমের সময় বা শরীর ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়লে অনেকেই শরীর ‘অতিরিক্ত উত্তপ্ত’ অনুভব করেন।

Advertisement
Advertisement
Advertisement

ডা. চিরাগ ট্যান্ডনের মতে, “শরীর যখন নিজের তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি হিট এক্সহসশন বা পানিশূন্যতার মতো অবস্থার সঙ্গে সম্পর্কিত।”

বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, চাকরি বাঁচাতে পারে যে ৫টি জরুরি কৌশলJob

এই বিশেষজ্ঞ বলেন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত গরম আবহাওয়া, শরীরে পানির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্যসমস্যা। তিনি প্রদীপার উল্লেখ করা পাঁচটি সাধারণ লক্ষণের ব্যাখ্যা দিয়েছেন।

কাজ না করলেও অতিরিক্ত ঘাম হওয়া

ডা. চিরাগ ট্যান্ডন বলেন, “হ্যাঁ, অতিরিক্ত ঘাম হওয়া শরীর বেশি গরম হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। কারণ শরীর স্বাভাবিকভাবে ঘামের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে।”

তবে অতিরিক্ত ঘাম হওয়া সব সময় শরীর বেশি গরম হয়ে যাওয়ার নির্দিষ্ট লক্ষণ নয়। মানসিক চাপ, হরমোনের পরিবর্তন বা কিছু শারীরিক সমস্যার কারণেও বেশি ঘাম হতে পারে বলে জানান ডা. চিরাগ ট্যান্ডন।

প্রতীকী ছবি: ম্যাগনিফিক
প্রতীকী ছবি: ম্যাগনিফিক

সব সময় তৃষ্ণা লাগা

ডা. চিরাগ ট্যান্ডনের মতে, এটি গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। তিনি বলেন, অতিরিক্ত তৃষ্ণা সাধারণত বোঝায় যে শরীরের আরও পানির প্রয়োজন এবং শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে, যা অনেক সময় শরীর অতিরিক্ত গরম হওয়ার কারণে হতে পারে। এটি অবহেলা করলে পরিস্থিতি খারাপ হতে পারে এবং হিট এক্সহসশনের মতো গুরুতর সমস্যায় রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

মাথাব্যথা বা মাথা ঘোরা

এ ধরনের উপসর্গ সাধারণত পানিশূন্যতা ও গরমজনিত চাপের কারণে হতে পারে। ডা. চিরাগ ট্যান্ডন বলেন, “শরীর থেকে পানি ও প্রয়োজনীয় খনিজ উপাদান কমে গেলে রক্ত চলাচল ও মস্তিষ্কের কাজ প্রভাবিত হতে পারে, যার ফলে মাথা ঘোরা বা মাথাব্যথা দেখা দেয়।” বিশেষ করে গরমের সময় এ ধরনের লক্ষণকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ঘুমানোর আগে দুধ খেলে কি ভালো ঘুম হয়?Milk

গাঢ় হলুদ প্রস্রাব

ডা. চিরাগ ট্যান্ডনের ভাষ্য, প্রস্রাবের রং পানিশূন্যতার অন্যতম স্পষ্ট ইঙ্গিত। সাধারণত প্রস্রাব হালকা হলুদ হয়। তাই রং বেশি গাঢ় হলে তা সতর্কবার্তা হতে পারে। তিনি বলেন, “গাঢ় প্রস্রাব বোঝায় যে শরীর পানি ধরে রাখার চেষ্টা করছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি পর্যাপ্ত পানি পান করছেন না, যা শরীর অতিরিক্ত গরম হওয়ার আরেকটি কারণ।”

পানিশূন্যতা ও গরমজনিত চাপের কারণে মাথা ব্যাথা হতে পারে। ছবি: ম্যাগনিফিক
পানিশূন্যতা ও গরমজনিত চাপের কারণে মাথা ব্যাথা হতে পারে। ছবি: ম্যাগনিফিক

ত্বক গরম ও শুষ্ক লাগা

ডা. চিরাগ ট্যান্ডনের মতে, এই লক্ষণটি কিছুটা জটিল। গরম লাগা স্বাভাবিক হলেও ত্বক শুষ্ক হয়ে যাওয়া উদ্বেগের কারণ হতে পারে। তিনি বলেন, “শরীর বেশি গরম হলে ত্বক গরম লাগতে পারে। তবে যার ঘাম হওয়ার কথা, তার ত্বক যদি শুষ্ক থাকে, তাহলে এটি হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।” এ অবস্থায় দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এই লক্ষণগুলো কি সব সময় ঠিক?

ডা. চিরাগ ট্যান্ডন সতর্ক করে বলেন, শরীর কিছু সংকেত দিলেও সব লক্ষণই যে শুধুই শরীর অতিরিক্ত গরম হওয়ার কারণে হবে, তা নয়। সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা বা মানসিক চাপের কারণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই লক্ষণগুলো একসঙ্গে এবং কোন পরিস্থিতিতে হচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে।

এই বিশেষজ্ঞ আরও বলেন, “মাথা ঘোরা, বিভ্রান্তি, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া, ঘাম না হওয়া সত্ত্বেও ত্বক শুষ্ক হয়ে যাওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।” এগুলো হিটস্ট্রোকের লক্ষণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিষয়: গ্রীষ্মকালতাপমাত্রাচিকিৎসকহিট স্ট্রোকপরামর্শ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।