Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

পাকস্থলীতে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২: ৪২
পাকস্থলীতে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?

পাকস্থলীতে ক্যানসার প্রাথমিক পর্যায়ে তেমন স্পষ্ট লক্ষণ না দেখানোয় অনেক সময় তা সাধারণ হজমের সমস্যার সঙ্গে মিশে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের বদহজম, অল্পতেই পেট ভরা বা অস্বাভাবিক পেট ফাঁপার মতো উপসর্গ অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি, কারণ সময়মতো শনাক্ত করা গেলে এই রোগের চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা অনেক বাড়ে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের মহারাষ্ট্রের থানেতে অবস্থিত কিমস হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও এইচপিবি অনকোসার্জারি বিভাগের পরামর্শক সানেয়া পান্ড্রোয়ালা বলেন, অনেক রোগী দীর্ঘদিনের বদহজম, অল্প খাবারেই পেট ভরা বা ভারী লাগা এবং অকারণে পেট ফাঁপার মতো সমস্যার কথা জানান, যা সাধারণ চিকিৎসায়ও ঠিক হয় না।

এই চিকিৎসক জানান, হঠাৎ ওজন কমে যাওয়ার সঙ্গে ক্ষুধামন্দা দেখা দিলে, এটিও একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। এ ছাড়া ওপরের পেটে অস্বস্তি বা মৃদু ব্যথাও দেখা দিতে পারে। এসব উপসর্গ সামান্য মনে হলেও দীর্ঘদিন ধরে থাকলে গুরুত্ব দেওয়া জরুরি।

ডা. সানেয়া বলেন, রোগ বাড়তে থাকলে লক্ষণগুলো আরও পরিষ্কার হয়ে দেখা দেয়। তখন বমিভাব, মাঝে মাঝে বমি বা খাবার গিলতে গেলে গলায় আটকে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। অনেক সময় পাকস্থলীতে অজান্তে রক্তক্ষরণ হওয়ায় শরীর দুর্বল লাগে বা বেশি ক্লান্তি আসে, পরে রক্তস্বল্পতা শনাক্ত হয়।

Advertisement
Advertisement
Advertisement
হৃদস্বাস্থ্য ভালো রাখতে সারাদিন কেমন রুটিন অনুসরণ করবেন?Hearth

এই বিশেষজ্ঞ আরও বলেন, খুব কম ক্ষেত্রে কালো, তারের মতো পায়খানা বা রক্তবমি হতে পারে–এগুলো বিপজ্জনক লক্ষণ, তাই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ শুধু পাকস্থলীর ক্যানসারেই হয় না, গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির মতো সাধারণ সমস্যাতেও হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– লক্ষণগুলো কতদিন থাকে এবং সময়ের সঙ্গে বাড়ছে কি না, সেটি খেয়াল রাখা।

ডা. সানেয়ার ভাষ্য, নতুন উপসর্গ দেখা দিলে, তা যদি দীর্ঘদিন না কমে এবং ধীরে ধীরে তীব্র হয়, তাহলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তি বা ধূমপায়ী, দীর্ঘদিনের হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণে ভোগা কিংবা যাদের পরিবারে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসারের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতা আরও জরুরি।

এই বিশেষজ্ঞ আরও জানান, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ফল অনেক ভালো হয়। তাই চিকিৎসা নেওয়ার পরও যদি কয়েক সপ্তাহ ধরে হজমজনিত সমস্যা থেকে যায়, তাহলে দেরি না করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। প্রয়োজনে এন্ডোস্কোপির মতো পরীক্ষা করে গুরুতর কোনো সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, আলাদা কোনো উপসর্গের দিকে না তাকিয়ে শরীরের সামগ্রিক পরিবর্তনের দিকে নজর দেওয়া জরুরি। দীর্ঘদিন ধরে হজমের সূক্ষ্ম পরিবর্তনগুলোই প্রায়শই বড় কোনো সমস্যার প্রাথমিক সংকেত হতে পারে।

বিষয়: জনস্বাস্থ্যক্যানসারবিশেষজ্ঞস্বাস্থ্যপরামর্শ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।