Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ফ্রেন্ড নিয়ে ঘুরছেন, নাকি ফ্রেনেমি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৬: ৪৭
ফ্রেন্ড নিয়ে ঘুরছেন, নাকি ফ্রেনেমি?

আপনার আশপাশে কারা থাকে? কাছে-দূরের স্বজন, বন্ধু ও শত্রু। আরও কে বা কারা থাকে জানেন? ‘ফ্রেনেমি’। ভাবছেন, এটি আবার কী? খায় না মাথায় দেয়? ফ্রেন্ড শুনেছি, এনিমি শুনেছে। ফ্রেনেমি কোত্থেকে এল? ওই ‘ফ্রেন্ড’ ও ‘এনিমি’ মিলেই হয় ফ্রেনেমি। বোঝা গেল না? বুঝিয়ে বলি, ফ্রেন্ড আর এনিমি শব্দ দুটি মিলেই হয়েছে ফ্রেনেমি। ঠিক বন্ধুরূপী শত্রু নয়—আপনার বন্ধু কিন্তু মনে মনে আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে যে, সে-ই ফ্রেনেমি। ফ্রেনেমিরা বন্ধুর মতোই আপনার সঙ্গে থাকবে, কিন্তু আপনার ভালো সে দেখতে পারে না; জ্বলে, মনে মনে জ্বলে।

Advertisement
Advertisement
Advertisement

সরাসরি হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু ইনিয়ে-বিনিয়ে আপনার অর্জনকে, আপনার উন্নতিকে সে খাটো করার চেষ্টা করবে। ধরুন- আপনি একটি পুরস্কার পেলেন, ফ্রেনেমি আপনাকে গোমড়ামুখে হয়তো অভিনন্দনও জানাবে। পাশাপাশি প্রচার করতে শুরু করল, এটি বিতর্কিত পুরস্কার অথবা বলল, পুরস্কারটির খুব বেশি গুরুত্ব নেই। আপনি একটি গাড়ি কিনলেন, সে বলল, সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিলে গাড়ি কেন—বাড়িও কেনা সহজ।

ফ্রেনেমি বেশি দেখা যায় বিনোদন জগতে। সেখানে মুখে মুখে প্রশংসা হয়, কিন্তু আড়ালে চলে বদনাম, অন্যের কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা।

ফ্রেনেমি চেনা মোটেও সহজ ব্যাপার নয়। কারণ, তাদের আসল আচরণ সুন্দর মুখোশে ঢাকা থাকে। বোঝার উপায় নেই। খুঁজতে গিয়ে উল্টো আপনার মনে হবে, ‘আমি কি অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি?’ আবার কখনও কখনও সত্যটা মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বন্ধু এমন কাজ করতে পারে বিশ্বাসই হয় না।

Advertisement
Advertisement
Advertisement

তারপরও ফ্রেনেমিদের চিনে নিতে হয়। যাতে তাদের কাছ থেকে দূরে থাকা যায়। দূরে থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, মোটাদাগে ফ্রেনেমি ৩ ধরনের হয়। প্রতিযোগিতাপ্রবণ ফ্রেনেমি, দ্বিমুখী ফ্রেনেমি এবং কৌশলী ফ্রেনেমি।

প্রতিযোগিতাপ্রবণ ফ্রেনেমি আপনার সঙ্গে প্রকাশ্যে বা আড়ালে প্রতিযোগিতা করতে থাকে। আপনি গাড়ি কিনলে সেও কিনবে বা কিনতে চাইবে। দ্বিমুখী ফ্রেনেমি বন্ধুর মতো থাকে কিন্তু সুযোগ পেলেই বিশ্বাসঘাকতা করে বসে। আর কৌশলী ফ্রেনেমিরা আপনাকে সামাজিকভাবে একঘরে করতে চাইবে, আপনাকে নিয়ে গুজব ছড়াবে। অফিসের ফ্রেনেমিরা এসব কৌশল বেশি অবলম্বন করে।

বিষয়: নারীজীবনধারাসামাজিকপুরুষআচরণগাড়িগবেষণালাইফস্টাইলপুরস্কার
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।