Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ইন্টারমিটেন্ট ফাস্টিং কেন এত জনপ্রিয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩১
ইন্টারমিটেন্ট ফাস্টিং কেন এত জনপ্রিয়?

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এখন সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ (আইএফ)। এটি এক ধরনের খাদ্যাভ্যাস যেখানে নির্দিষ্ট সময় খাওয়া এবং নির্দিষ্ট সময় না খাওয়ার (ফাস্টিং) একটি নিয়ম মানা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ওজন নিয়ন্ত্রণ, শক্তি বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের কারণে পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন এটি এত জনপ্রিয়?

Advertisement
Advertisement
Advertisement

জীবনযাপনের সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যায়

যারা ব্যস্ত জীবনযাপন করেন, তাদের জন্য প্রতিদিন ক্যালরি গোনা বা কঠোর ডায়েট প্ল্যান মানা ঝামেলার। ইন্টারমিটেন্ট ফাস্টিং-এ শুধু সময় মেনে খেতে হয়। যেমন-১৬ ঘণ্টা উপোস, আট ঘণ্টা খাবার খাওয়া বা ১২ ঘণ্টা উপোস বা ১২ ঘণ্টা খাবার গ্রহণ। এতে খাবারের বিশাল তালিকা বানাতে হয় না, আবার নিজের সুবিধামতো সময় নির্ধারণ করা যায়।

দ্রুত দৃশ্যমান ফল

Advertisement
Advertisement
Advertisement

অনেকে বলেন, আইএফ শুরু করার দুই-তিন সপ্তাহের মধ্যে শরীর হালকা অনুভূত হয়, ওজন কমতে শুরু করে। এই দ্রুত ফল পাওয়ার অভিজ্ঞতা এই ডায়েটকে আরও জনপ্রিয় করেছে।

অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমে যায়

দিনের নির্দিষ্ট অংশে শুধু খেতে পারার কারণে স্বাভাবিকভাবে খাবারের পরিমাণ কমে যায়। অনেককে আলাদা করে ক্যালরি কমাতে হয় না; সময় সীমাই ক্যালরি কমিয়ে দেয়।

ওজন ও চর্বি কমায়

খাওয়ার ঘণ্টা কমে গেলে শরীর সহজেই ফ্যাট বার্নিং মোডে ঢুকে যায়। দীর্ঘ সময় খাবার না পাওয়ায় শরীর জমা থাকা চর্বিকে শক্তি হিসেবে ব্যবহার করে, যা ওজন কমাতে সাহায্য করে।

ইনসুলিন সেনসিটিভিটি উন্নতি করে

ফাস্টিং অবস্থায় শরীর ইনসুলিন কম তৈরি করে, ফলে রক্তে গ্লুকোজ ব্যবহার আরও কার্যকরভাবে হয়। ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি সহায়ক।

দিনের নির্দিষ্ট অংশে শুধু খেতে পারার কারণে স্বাভাবিকভাবে খাবারের পরিমাণ কমে যায়। ছবি: ফ্রিপিক
দিনের নির্দিষ্ট অংশে শুধু খেতে পারার কারণে স্বাভাবিকভাবে খাবারের পরিমাণ কমে যায়। ছবি: ফ্রিপিক

ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে ভূমিকা রাখে

গবেষণায় দেখা গেছে, আইএফ শরীরে প্রদাহের লক্ষণ কমাতে পারে। প্রদাহ কমলে হৃদ্‌রোগ, জয়েন্টের সমস্যা এবং দীর্ঘমেয়াদি অনেক অসুখের ঝুঁকি হ্রাস পায়।

কোষ মেরামত প্রক্রিয়া বা অটোফেজি সক্রিয় করে

ফাস্টিং অবস্থায় শরীর ক্ষতিগ্রস্ত কোষ ও অবাঞ্চিত প্রোটিন ভেঙে নতুন কোষ তৈরি করতে বেশি সক্রিয় হয়। এই অটোফেজি বয়স কমানোর প্রক্রিয়া এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া ক্যান্সারের ঝুঁকি কমায়।

মানসিক স্বচ্ছতা ও শক্তি বাড়ায়

অনেকে জানান, আইএফ করলে ‘ব্রেন ফগ’ কমে, মনোযোগ বাড়ে, আর সারাদিন প্রায় একই রকম শক্তি পাওয়া যায়। স্থায়ী শক্তির এই অনুভূতিও আইএফকে জনপ্রিয় করে তুলেছে।

ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো একটি সহজ-সরল খাবার বিরতির প্যাটার্ন, যা জীবনযাপনের ব্যস্ততার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ। দ্রুত ফল, বৈজ্ঞানিক উপকারিতা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুবিধার কারণে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে। তবে সবার শরীর আলাদা; তাই আইএফ শুরু করার আগে নিজের স্বাস্থ্য-অবস্থা, কাজের ধরন এবং ব্যক্তিগত অভ্যাস বিবেচনা করা জরুরি।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: খাদ্যাভ্যাসগবেষণাপ্রোটিনলাইফস্টাইলখাবারখাবারদাবারজীবনধারা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।