Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

প্রতিদিন কি চুল ধোয়া উচিত?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৮: ০৪
প্রতিদিন কি চুল ধোয়া উচিত?

প্রতিদিন চুল ধোয়া উচিত কি না-সৌন্দর্য সচেতনদের মধ্যে এই বিতর্ক অনেকদিনের। বয়োজ্যেষ্ঠদের তেল দেওয়ার অভ্যাস আর ইনস্টাগ্রামের নানা হেয়ারকেয়ার টিপসের মাঝখানে এই ধারণা অনেকটা সত্য বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু আসলে কি প্রতিদিন চুল ধোয়া চুলের ক্ষতি করে? নাকি এটা শুধু একটি প্রচলিত ভুল ধারণা?

Advertisement
Advertisement
Advertisement

ভারতের পুনেতে অবস্থিত ক্লিয়ারস্কিন ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ ধনরাজ চাভান দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউকে বলেন, “এটি নির্ভর করে আপনার মাথার ত্বকের (স্ক্যাল্প) ওপর। সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নয়।”

এই বিশেষজ্ঞ বলেছেন, অনেকেই প্রতিদিন চুল ধোয়া নিয়ে চিন্তিত থাকেন, কারণ তারা শুনেছেন এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়। কথাটি আংশিকভাবে সত্য হলেও, এর মানে এই নয় যে, এটি ক্ষতিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ক্যাল্পের ধরন, কোন ধরনের পণ্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া চুল কি প্রয়োজন অনুযায়ী ধোয়া হচ্ছে নাকি শুধু অভ্যাসবশত সেদিকেও খেয়াল রাখতে হবে।

প্রতিদিন চুল ধোয়া খারাপ নয়। অনেকের জন্য এটি স্বাস্থ্যকর রুটিনের অংশ। ছবি: ফ্রিপিক
প্রতিদিন চুল ধোয়া খারাপ নয়। অনেকের জন্য এটি স্বাস্থ্যকর রুটিনের অংশ। ছবি: ফ্রিপিক

ডা. ধনরাজ বলেন, “প্রতিবার চুল ধোয়ার সময় আপনি সেবাম দূর করেন, যা আপনার স্ক্যাল্প থেকে তৈরি হওয়া প্রাকৃতিক তেল। যদি আপনার স্ক্যাল্প তুলনামূলকভাবে তৈলাক্ত হয় বা চুল দ্রুত তেলতেলে হয়ে যায়, তবে প্রতিদিন চুল ধোয়া আসলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এসব ক্ষেত্রে এটি উপকারিও হতে পারে।”

Advertisement
Advertisement
Advertisement
রাত ৩টার দিকে হুট করে ঘুম ভেঙে যায় কেন?Wakeup Midnight

তবে এই বিশেষজ্ঞ সতর্ক করে জানান, যাদের স্ক্যাল্প শুষ্ক ও সংবেদনশীল, তাদের ক্ষেত্রে প্রতিদিন চুল ধোয়া উল্টো মাথার ত্বকের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে জ্বালাপোড়া, চুলকানি বা খুশকির মতো সমস্যা দেখা দিতে পারে।

পুনের হেয়ার ট্রান্সপ্লান্ট এবং চুল চিকিৎসা বিশেষজ্ঞ সচিন পাওয়ারের মতে, এই বিতর্কটি তিনি তার ক্লিনিকেও নিয়মিত দেখেন। বিশেষ করে যেসব রোগী হেয়ার ট্রান্সপ্লান্টের আগে বা পরে তার কাছে যান তাদের মধ্যে এই প্রবণতা রয়েছে। তিনি বলেন, “অনেকেই তাদের অভ্যাস খুব খুঁটিয়ে দেখেন এবং তখন প্রতিদিন চুল ধোয়াকেই চুলের সমস্যার মূল কারণ বলে ধরে নেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।”

ডা. শচিন বলেন, “প্রতিদিন চুল ধোয়া সমস্যা নয়। বেশিরভাগ সময়ই আমি দেখি দীর্ঘদিন ধরে ভুল প্রোডাক্ট ব্যবহার বা অযত্নে ফেলে রাখা স্ক্যাল্পই সমস্যার আসল কারণ।”

তার মতে, যারা মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করে প্রতিদিন চুল ধুয়ে থাকেন, তাদের স্ক্যাল্প অনেক সময় বেশি ভালো থাকে। কারণ এই ধরনের শ্যাম্পু স্ক্যাল্পের কম ক্ষতি করে। অন্যদিকে, যারা কম চুল ধুলেও শক্তিশালী কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করেন, তাদের স্ক্যাল্পে সমস্যা বেশি হতে পারে। তার মানে চুল কতবার ধোয়া হচ্ছে সেটা নয়, বরং কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে এবং কীভাবে চুল ধোয়া হচ্ছে— এটাই বেশি গুরুত্বপূর্ণ।

উচ্চ রক্তচাপের জন্য ড্রাইফ্রুট খাওয়া ভালো?Dry Fruit

আসল সমস্যা হতে পারে আপনার শ্যাম্পু

অনেক সাধারণ শ্যাম্পুতে শক্তিশালি ক্লিনজিং উপাদান যেমন সোডিয়াম লরিল সালফেট (এসএলএস) বা সোডিয়াম লরেথ সালফেট (এসএলইএস) থাকে। এগুলো স্ক্যাল্পের প্রাকৃতিক পিএইচের ভারসাম্য নষ্ট করতে পারে এবং প্রাকৃতিক তেলও সরিয়ে দিতে পারে। বিশেষ করে ঘন ঘন ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা বেশি।

যারা মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করে প্রতিদিন চুল ধুয়ে থাকেন, তাদের স্ক্যাল্প অনেক সময় বেশি ভালো থাকে। ছবি: ফ্রিপিক
যারা মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করে প্রতিদিন চুল ধুয়ে থাকেন, তাদের স্ক্যাল্প অনেক সময় বেশি ভালো থাকে। ছবি: ফ্রিপিক

ডা. ধনরাজ বলেন, “বেশিরভাগ মানুষ প্রতিদিনই চুল ধুতে পারেন যদি তারা মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করেন। আসল পার্থক্যটা এখানেই।”

কখন প্রতিদিন চুল ধোয়া উচিত নয়?

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে বলে জানান বিশেষজ্ঞরা। যেমন, সেবোরিক ডার্মাটাইটিসে আক্রান্ত ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হয়। অতিমাত্রা চুল ধোয়া এসব রোগীদের জন্য ক্ষতিকর। এমনকি স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত বা খুশকি থাকলেও প্রতিদিন চুলে শ্যাম্পু দেওয়া যাবে না। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই বা তিন দিন পরপর বিশেষ শ্যাম্পু ব্যবহার করাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, যাদের চুল রঙ করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা, তাদের জন্য ঘন ঘন চুল না ধোয়া চুলের টেক্সচার ও স্থায়িত্ব ধরে রাখতে সাহায্য করে। তবে এটি মূলত চুলের সৌন্দর্য রক্ষার বিষয়, স্ক্যাল্পের স্বাস্থ্য নয়।

প্রতিদিন চুল ধোয়া খারাপ নয়। অনেকের জন্য এটি স্বাস্থ্যকর রুটিনের অংশ। আসল সমস্যা হলো স্ক্যাল্পের যত্ন না নেওয়া বা ভুল প্রোডাক্ট ব্যবহার করা।

তাই চুল ধোয়া কমানোর আগে ভালো করে ভাবা দরকার— শ্যাম্পু ঠিক আছে কি না, স্ক্যাল্প কী চায়, আর আপনার রুটিন সত্যিই আপনার জন্য কাজ করছে কি না।

বিষয়: যত্নআত্তিজীবনধারাচুলস্বাস্থ্যপরামর্শ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।