Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

কোন ধরনের মানুষের কেমন ঘুম হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬: ০১
কোন ধরনের মানুষের কেমন ঘুম হয়?

ভালো ঘুম আমাদের শরীর ও মনের পুনর্গঠনের মূল চাবিকাঠি। কিন্তু ব্যস্ত জীবন, মানসিক চাপ, বা অনিয়মিত রুটিনের কারণে অনেকেই নিয়মিতভাবে পর্যাপ্ত ঘুমাতে পারেন না।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ ঘুম থেকে বঞ্চিত। ফলে কেউ ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন, কেউ আবার ঘুম মাপার অ্যাপ ব্যবহার করছেন শুধু একটু ভালো ঘুমের আশায়।

তাই ভালো ঘুমের জন্য সবার আগে বুঝতে হবে নিজের ঘুমের ধরণ। খেয়াল করুন, আপনি কি ঘুমাতে পারেন না? নাকি একটু পরপর আপনার ঘুম ভেঙে যায়? আপনি কি কম ঘুমিয়েও ঠিক থাকেন? নাকি ঘুম থেকে ওঠার পরও ক্লান্ত বোধ করেন?

Advertisement
Advertisement
Advertisement
ভালো ঘুম শুধু ঘণ্টার ব্যাপার নয়। ছবি: ফ্রিপিক
ভালো ঘুম শুধু ঘণ্টার ব্যাপার নয়। ছবি: ফ্রিপিক

পিএলওএস বায়োলজি নামের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ‘ভালো ঘুম’ বা ‘খারাপ ঘুম’ বলে ঘুমের ভাগ করা যথেষ্ট নয়। বরং আমাদের প্রত্যেকের ঘুম ভিন্ন ভিন্ন ধাঁচে গঠিত, যা আমাদের মানসিক অবস্থা, দৈনন্দিন জীবন ও মস্তিষ্কের কার্যক্রমের সঙ্গে গভীরভাবে যুক্ত। গবেষণায় ২২ থেকে ৩৬ বছর বয়সী ৭০০-রও বেশি প্রাপ্তবয়স্কের ঘুমের অভ্যাস, মানসিক স্বাস্থ্য, স্মৃতি ও মস্তিষ্কের তথ্য বিশ্লেষণ করে পাঁচটি আলাদা ঘুমের ধরন শনাক্ত করা হয়। 

  • প্রথম ধরন (LC1) - যাদের ঘুম অনিয়মিত এবং যাদের মানসিক দুশ্চিন্তা বেশি, তাদের এ ধরণের ঘুম হয়। এরা সকালে ক্লান্ত অনুভব করেন এবং সারা দিন অবসন্ন থাকেন। এদের উদ্বেগ ও হতাশার মাত্রাও থাকে তুলনামূলক বেশি।
  • দ্বিতীয় ধরন (LC2) - যাদের মানসিক চাপ বা বিষণ্ণতা আছে, কিন্তু ঘুম তুলনামূলকভাবে স্বাভাবিক, তাদের এই দ্বিতীয় ধরনের ঘুম হয়। গবেষকরা একে ‘sleep resilience’ বলছেন। অর্থাৎ মানসিক অশান্তির মধ্যেও ঘুম অটুট থাকে।
  • তৃতীয় ধরন (LC3) - যারা নিয়মিত ঘুমের ওষুধ গ্রহণ করেন, তাদের এমন ঘুম হয়। তাদের শারীরিক স্বাস্থ্য এবং সামাজিক সম্পর্ক ভালো, কিন্তু স্মৃতি ও আবেগের প্রতিক্রিয়ায় সামান্য ঘাটতি দেখা যায়।
  • চতুর্থ ধরন (LC4) – এটি হয় কম সময় ধরে ঘুমানো মানুষের। সাধারণত ছয় থেকে সাত ঘণ্টারও কম ঘুমান এরা। তারা তেমন ক্লান্তি টের পান না, তবে তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি তুলনামূলক দুর্বল থাকে।
  • পঞ্চম ধরন (LC5) - যাদের ঘুম বারবার ভাঙে বা রাতে নিঃশ্বাসের সমস্যা হয়, তাদের এ ধরনের ঘুম হয়। এদের মধ্যে উদ্বেগ ও আসক্তির প্রবণতা বেশি।

শীতল, নীরব ও অন্ধকার ঘর গভীর ঘুমে সহায়ক। ছবি: ফ্রিপিক
শীতল, নীরব ও অন্ধকার ঘর গভীর ঘুমে সহায়ক। ছবি: ফ্রিপিক

এই পাঁচটি ধরন আমাদের মনে করিয়ে দেয় ঘুমের সমস্যা একরকম নয়, তাই সমাধানও এক নয়। কারও জন্য ঘুমের সময় বাড়ানোই যথেষ্ট, আবার কারও জন্য প্রয়োজন মানসিক প্রশান্তি বা চিকিৎসা সহায়তা। ঘুম বিষয়ে গবেষণা করা ড. লিয়ানা ওয়েন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভালো ঘুম মানে শুধু ঘন্টার হিসাব নয়। এটি মানসিক অবস্থা, শারীরিক স্বাস্থ্য ও দৈনন্দিন অভ্যাসের সমন্বয়।’ 

ভালো ঘুমের জন্য কিছু সাধারণ পরামর্শও দিয়েছেন লিয়ানা ওয়েন। তিনি বলেন, অনেক সময় ঘুমের সমস্যা হয় কারণ আমরা পর্যাপ্ত সময় বিছানায় কাটাই না। যদি সাত ঘণ্টা ঘুমের লক্ষ্য থাকে, তাহলে অন্তত আট ঘণ্টা বিছানায় থাকার চেষ্টা করতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং জাগার অভ্যাসও জরুরি। ঘুমের পরিবেশও গুরুত্বপূর্ণ। শীতল, নীরব ও অন্ধকার ঘর গভীর ঘুমে সহায়ক। ঘুমানোর আগে ফোন, টিভি বা ট্যাবলেটের পর্দা থেকে দূরে থাকা উচিত, কারণ এর আলো মেলাটোনিন নিঃসরণ বাধাগ্রস্ত করে। দিনে দীর্ঘ সময় ঘুমানো থেকে বিরত থাকলেও রাতের ঘুম সহজ হয়। 

এছাড়া নিয়মিত ব্যায়াম বা যোগব্যায়ামও ভালো ঘুমে সাহায্য করে। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো উপায়। চিকিৎসকেরা সম্ভাব্য শারীরিক কারণ চিহ্নিত করতে এবং সঠিক ঘুমের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারবেন।

তথ্যসূত্র: সিএনএন হেলথ 

বিষয়: অভ্যাসমানসিক স্বাস্থ্যজীবনধারাটিপসশরীরচর্চাজীবনলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।