Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সামরিক উত্তেজনার মধ্যে এবার মাদুরোর সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯: ৫৯
সামরিক উত্তেজনার মধ্যে এবার মাদুরোর সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানো নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার বৈঠকের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ওয়াশিংটন আলোচনায় বসতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ট্রাম্প।

এর আগে, এ সপ্তাহে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলা নিয়ে কয়েক দফায় বৈঠক করেছেন এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়।

এরপর শুক্রবার ট্রাম্প নিজেই জানান, ভেনেজুয়েলার উপকূলে ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচার বন্ধে যুক্তরাষ্টের সামরিক অভিযান নিয়ে তিনি মনস্থির করে ফেলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের এই বক্তব্যের পর দেশদুটির মধ্যে উত্তেজনা ও উদ্বেগ চরমে পৌঁছায়। এরপর ট্রাম্পের রবিবারের এই ঘোষণা চলমান উত্তেজনা প্রশমনের প্রথম ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা মাদুরোর সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করতে পারি। দেখি সেটি কীভাবে এগোয়।’

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা, রণতরী মোতায়েন আমেরিকারus ship

তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

মাদুরো এই বৈঠকের বিষয়ে আগ্রহী কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ’আমি জানিনা, তবে আমি সবার সঙ্গে কথা বলি।’

অবশ্য মাদুরোর ওপর চাপ বজায় রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকলেও তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়না ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, ‘মাদক পাচারকারী এবং মাদককে আমাদের দেশে প্রবেশ করতে দিচ্ছি না।’

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সম্প্রতি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত ‘কার্তেল দে লোস সোলের’ সঙ্গে ভেনেজুয়েলার গ্যাং ‘ত্রেন দে আরাগুয়ার’ সঙ্গে কাজ করছে। নিকোলাস মাদুরোই কার্তেল দে লোস সোলের নেতৃত্ব দিচ্ছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো। এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে কারাকাস প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে আমেরিকাtrump
বিষয়: মাদকপাচারহামলাসামরিক বাহিনীডোনাল্ড ট্রাম্পভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক