Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুদ্ধ মোকাবিলায় নতুন কৌশলের কথা ভাবছে ইউরোপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১: ১২
যুদ্ধ মোকাবিলায় নতুন কৌশলের কথা ভাবছে ইউরোপ

নতুন যুগের যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় মিত্র দেশগুলোকে তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ঢেলে সাজাতে হবে বলে সতর্ক করেছেন ওই অঞ্চলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। একইসঙ্গে তারা রাশিয়ার সম্ভাব্য হুমকি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement
Advertisement
Advertisement

লন্ডনে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট আয়োজিত এক প্রতিরক্ষা সম্মেলনে ইউরোপে ন্যাটোর ডেপুটি সুপ্রিম অ্যালাইড কমান্ডার এয়ার চিফ মার্শাল স্যার জনি স্ট্রিঙ্গার জানান, অত্যন্ত ব্যয়বহুল সামরিক প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে এখন ড্রোন ও প্রতিরোধকারী ব্যবস্থার মতো ব্যাপক উৎপাদনযোগ্য ও কম খরচের সরঞ্জামের দিকে ঝুঁকতে হবে।

পাশাপাশি দূরপাল্লার নিখুঁত হামলা, ইলেক্ট্রোম্যাগনেটিক যুদ্ধ এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করা এখন সময়ের দাবি। হুমকির ব্যাপ্তি উল্লেখ করে স্ট্রিঙ্গার জানান, রাশিয়ার দীর্ঘপাল্লার বিমান এবং শক্তিশালী স্থল ও বিশেষ করে নর্দার্ন ফ্লিটসহ পানির নিচের হুমকি মোকাবিলার জন্য এখন আরও উত্তরের দিকেও নজর দিতে হবে।

ইউরোপের কর্মকর্তাদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া ন্যাটো ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করার মতো সামরিক শক্তি পুনর্গঠন করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপের অপর্যাপ্ত সামরিক বিনিয়োগের সমালোচনা করে মে মাসে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছে। এমন প্রেক্ষাপটেই আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন।

Advertisement
Advertisement
Advertisement

জার্মান সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়ডিং জানান, বর্তমান সংঘাতগুলো দেখাচ্ছে যে স্থল যুদ্ধ মৌলিকভাবে পরিবর্তিত হচ্ছে। ফলে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার জন্য অপেক্ষা না করে জার্মান সেনাবাহিনী এখন দ্রুত পাওয়া যায় এমন অস্থায়ী সমাধান দিয়ে সক্ষমতার ঘাটতি পূরণ করছে।

অন্যদিকে, যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে কথা বলেন ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যার রলি ওয়াকার। তার মতে, এআই-এর ব্যবহারে একটি সামরিক কোরের যে পরিকল্পনা প্রক্রিয়া আগে ৭২ ঘণ্টা সময় নিত, এখন তা মাত্র এক ঘণ্টায় করা সম্ভব হচ্ছে। এছাড়া গতির সীমাবদ্ধতা কাটিয়ে একটি কোর আগে দিনে যেখানে ২৪টি লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে পারত, এখন তা ১০ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিষয়: রাশিয়াআমেরিকাইউরোপডোনাল্ড ট্রাম্পইউক্রেনযুক্তরাষ্ট্রযুদ্ধন্যাটোইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।