Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ রাখা হয়নি: গভর্নর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৯: ১৮
কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ রাখা হয়নি: গভর্নর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো ঢালাও সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হওয়া আলোচনা ও সমালোচনার জবাবে তিনি এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেটে যে ব্যবস্থা রাখা হয়েছে তার উদ্দেশ্য করদাতাদের হয়রানি কমানো এবং সম্পদ লেনদেনকে আরও স্বচ্ছ করা।

এ প্রসঙ্গে গভর্নর বলেন, “কোনো বিক্রেতা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনের প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি প্রচলিত নিয়মে কর পরিশোধ করে সেই অর্থ বৈধভাবে প্রদর্শনের সুযোগ পাবেন। এটি নতুন কোনো কর অবকাশ নয়, বরং বাস্তব সমস্যার একটি সমাধান।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্ল্যাট বা জমির ক্রেতাদের ক্ষেত্রেও একটি বিশেষ বিধান রাখা হয়েছে। কোনো ক্রেতা বাজারমূল্যে সম্পত্তি কিনলেও পরে কর কর্তৃপক্ষের প্রশ্ন বা হয়রানির মুখে পড়তে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে স্বেচ্ছায় সম্পদের ঘোষণা দিয়ে নিয়মিত করের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর পরিশোধ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ বিষয়ে আর প্রশ্নের মুখোমুখি হতে হবে না।

Advertisement
Advertisement
Advertisement

বাজেট কোনো দলের জন্য করা হয়নি: অর্থমন্ত্রীamir khasru

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, “বাজেটে সরাসরি কালো টাকা বৈধ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। মূলত জমি ও ফ্ল্যাট কেনাবেচায় বিদ্যমান বাস্তবতা বিবেচনায় কিছু কর-সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, অনেক ক্ষেত্রে জমির বাজারমূল্য ও মৌজা রেটের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় প্রকৃত লেনদেনমূল্য রেজিস্ট্রেশন নথিতে প্রতিফলিত হয় না। এর ফলে বিক্রেতার কাছে থাকা অর্থের উৎস নিয়ে জটিলতা তৈরি হয়।”

কালো টাকা সৃষ্টির মূল কারণ হিসেবে জমির কম মৌজা রেটের বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদে এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সারা দেশে জমির মৌজা রেট পর্যালোচনা করে তা বাজারমূল্যের কাছাকাছি আনার সুপারিশ করবে। মৌজা রেট ও বাজারমূল্যের ব্যবধান কমে এলে অপ্রদর্শিত অর্থ সৃষ্টির সুযোগও কমে আসবে।

সিপিডিসহ বিভিন্ন মহল থেকে উত্থাপিত সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্যোগ নয়। বরং করদাতাদের অপ্রয়োজনীয় হয়রানি কমানো এবং কর ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করার একটি পদক্ষেপ।

বিষয়: অর্থনীতিকালোটাকাঅর্থনীতির খবরবাজেট ২০২৬-২৭গভর্নরবাংলাদেশ ব্যাংকবাজেট
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প