Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, ছাড় পাচ্ছে অবরুদ্ধ ডলার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮: ৫৯
ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, ছাড় পাচ্ছে অবরুদ্ধ ডলার

ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল সোমবার জানান, ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ইরানের অবরুদ্ধ ১২ বিলিয়ন ডলারের তহবিল ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর আজ এ ঘোষণা এল। একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট লিখেছেন, “হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তেহরান। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।”

Advertisement
Advertisement
Advertisement
সমঝোতা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি কি হবে?US-Iran-talk01

এর অর্থ হলো ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, সমঝোতা স্মারকের ১১ নম্বর ধারা অনুযায়ী দুইধাপে ৬ বিলিয়ন করে ইরানের অবরুদ্ধ মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল ছাড়ের কথা রয়েছে।

এর আগে গতকাল বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে ছাড়, কিছু জব্দ সম্পদ অবমুক্ত করার অনুমোদন এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়ে সমর্থন নিশ্চিত করেছে তেহরান।

ইরানের তেল রপ্তানির ক্ষমতার ওপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের আরোপ করে আসছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি করাতেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসনের আলোচকেরা।

বিষয়: জ্বালানি তেলইরানহরমুজ প্রণালিমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পতেলযুক্তরাষ্ট্রআলোচনা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।