দীর্ঘ প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরের তৃতীয় দিনে একসঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ভোজের মেন্যু প্রকাশ করেছে হোয়াইট হাউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হোয়াইট হাউসের বরাত দিয়ে জানায়, এই মেন্যুতে ছিল-
- সি-ফুড স্যুপে কিমা করা কড মাছ
- লবস্টার বল ফ্রাই
- মোরেল মাশরুম দিয়ে প্যান-সিয়ারড বিফ ফিলেট
- কুং পাও চিকেন এবং স্ক্যালপস
- ভাজা মৌসুমি শাকসবজি, বাঁশ কোঁড়ল, মাশরুম ও মটরশুঁটি
- বানে ভরা বিফ স্টু
- স্টিমড পর্ক এবং শ্রিম্প ডাম্পলিং
- চকলেট ব্রাউনি
- ফল ও আইসক্রিম
- কফি/চা
এদিকে, হোয়াইট হাউসের সফরসঙ্গী সাংবাদিকদের জন্য তাদের ভ্যানে ম্যাকডোনাল্ডসের খাবার সরবরাহ করা হচ্ছে।