চরচা ডেস্ক

তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দিতে একটি সংস্কার আইনে সই করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর আগে বিলটি দেশটির পার্লামেন্টে পাস হয়। এদিকে একই সময়ে ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় তেল খাতের একদল কর্মীর সঙ্গে একটি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন ডেলসি। এই সংস্কারকে ভেনেজুয়েলার অর্থনীতির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেন, “আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আমরা সেই দেশ নিয়ে কথা বলছি, যা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।”
পার্লামেন্টে বিলটি পাস হওয়ার কয়েক ঘণ্টা পর এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে পার্লামেন্টের প্রধান ও অন্তর্বর্তী প্রেসিডেন্টের ভাই হোর্হে রদ্রিগেজ বলেন, “কষ্টের পরেই ভালো জিনিস আসে।”
গত ৩ জানুয়ারি কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় আমেরিকান বাহিনী। এরপর থেকেই ভেনেজুয়েলার তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার চাপ দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। ডেলসি রদ্রিগেজ তার দাবি না মানলে তাকে ‘অনেক বড় মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
বৃহস্পতিবারের আইন অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার তেল বিক্রি ও উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ পাবে। এতে আরও বলা হয়েছে, আইনি বিরোধগুলো ভেনেজুয়েলার আদালতের বাইরে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল বিদেশি কোম্পানিগুলোর।
এদিকে, রদ্রিগেজ সংস্কার আইনে সই করার পরই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে তারা ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে।
আমেরিকান ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-এর জন্য সীমিত লেনদেনের অনুমতি দেবে।
এর ফলে ভেনেজুয়েলায় উৎপাদিত তেলের উত্তোলন, রপ্তানি, পুনঃরপ্তানি , বিক্রি, পুনর্বিক্রি, সরবরাহ, সংরক্ষণ, বিপণন, ক্রয়, সরবরাহ প্রক্রিয়া বা পরিবহন, এমনকি ওই তেল পরিশোধনের মতো কার্যক্রমও পরিচালনার সুযোগ পাবে একটি আমেরিকান সংস্থা।