হরমুজ প্রণালীতে জাহাজে হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক খবরে বলা হয়, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।

বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

এর আগে ইরান চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত সোমবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।

আমেরিকার জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাবমতে, ২০২৪ সালে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে। বার্ষিক বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।

এই প্রণালীর মাধ্যমে প্রধানত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।

সম্পর্কিত