Advertisement Banner

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ছবি: রয়টার্স

আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যদি দ্বিতীয় দফায় সরাসরি আলোচনা হলে সেখানেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও এই সম্ভাব্য বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগে থেকেই কুশনার কূটনৈতিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, ইরান যুদ্ধ থেকে বের হতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব নিজের শীর্ষ এই তিন উপদেষ্টাকেই দিয়েছেন ট্রাম্প এবং তাদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

গত শনিবারের সেই ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকেই একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, পাকিস্তানে আগামী দুই দিনের মধ্যে ‘কিছু একটা ঘটতে পারে’। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনার টেবিলে ফিরতে চেষ্টা করছে।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, “পরবর্তী আলোচনা নিয়ে কথা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।”

সম্পর্কিত