Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা করবে সুইজারল্যান্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭: ১৭
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা করবে সুইজারল্যান্ড

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বৈঠক করেছেন। বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে সন্ত্রাসবাদ দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল প্রতারণা মোকাবিলা, পুলিশ সংস্কার এবং পারস্পরিক আইনগত সহায়তা চুক্তিকে গুরুত্ব দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা করতে চাই।” একই সঙ্গে তিনি অতীতের শাসনামলে রাজনৈতিক দমন-পীড়নে পুলিশের ব্যবহারকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি বাংলাদেশে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংসদে কার্যকর বিতর্ক ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement

ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই অনলাইনভিত্তিক স্ক্যামের মাধ্যমে হচ্ছে, যা একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

বাংলাদেশে সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে উগ্রবাদের কিছু উপস্থিতি থাকলেও তা বড় আকারের সন্ত্রাসে রূপ নেয়নি। পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো দক্ষতার সঙ্গে এ বিষয়ে কাজ করছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্রিস্টিয়ান হোলজের সঙ্গেও পৃথক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রদূতবৈঠকঅর্থ পাচারসচিবালয়পুলিশসরকারসুইজারল্যান্ড
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।