স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে উত্তাপ, ভবিষ্যৎ নিয়ে ‘কিছুটা চিন্তিত’ স্পিকার
সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনই উত্তাপ ছড়াল আইনসভায়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে ‘তাচ্ছিল্য’ করেছেন-এমন অভিযোগে তীব্র আপত্তি জানান জামায়াতের ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা। তাদের আপত্তি

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পরে সংসদ নেতার পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন মির্জা ফখরুল

প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ছয় মাসে অপরাধের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তথ্যের উৎস ও ভিত্তি ছাড়া সংসদে এ ধরনের পর

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত বন্ধে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক্সে এক পোস্টে বলেন, “ইরানের প্রেসিডেন্ট তার সরকারের দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক মতবিনিময় হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে গান-বাজনা ও সিনেমা এক প্রকার নিষিদ্ধের মতো অবস্থায় রয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি অন্যান্য জায়গার চেয়ে ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত নাক, কান ও গলা (ই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। বার্তা সংস্থা ইউএনবি জানায়,আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন।

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা।

আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নতি করতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান আদিবাসী ফোরামের
আদিবাসীদের নিয়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। গত ১১ আগস্ট রাজধানী ঢাকার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিব

‘আদিবাসী’ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ দুই সংগঠনের
যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এসব বক্তব্যকে অসংগত, ক্ষতিকর ও ভ্রান্ত উল্লেখ করে একযোগে প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানায়, আদিবাসী পরিচয় ও বাংলাদেশের নাগরিকত্ব পরস্পরের বিরোধী নয়।

মোদিকে তিন বৈঠকের ‘বার্তা দিলেন’ ত্রিবেদী
ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে সেখান থেকে প্রাপ্ত বার্তা মোদিকে অবহিত করেন ত্রিবেদী। এছাড়া তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চল বা পাহাড় ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশে বর্তমানে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার শুল্ক সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।” আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক উচ্চপর্যায়ের

কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ সমাধান করতে পারে না: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ বসে সমাধান করতে পারে না। আলোচনার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি করা সম্ভব এবং দুই দেশের জন্যই তা হবে পারস্পরিক লাভজনক।”

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব মিডিয়ায় কথা বলা এবং রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেওয়ায় ভারতের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবে আর অন্যদিকে বাংলাদেশ তাদের বন্ধু হিসেবে থাকবে এমন নীতি চলতে পারে না।

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ
আগামী ৫ আগস্টকে ঘিরে দেশের সকল নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি শর্তসাপেক্ষ জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, “পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে। ওই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।”



