Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৯: ০২
পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে উন্নীত করতে পারব যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।’’

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সহায়তা চেয়ে তিনি সঠিক তথ্য দিয়ে সব বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।

বিগত সরকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উত্তরাধিকার সূত্রে তারা একটি ভঙ্গুর ও বিশৃঙ্খল আইনশৃঙ্খলা পরিস্থিতি পেয়েছিলেন। সেখান থেকে বর্তমানে বাহিনীর মনোবল ফিরিয়ে এনে অপরাধ দমনে সক্রিয় করা হয়েছে।’’

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী আরও দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার গত ছয় মাসে দেশে বড় কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বা বিচারে সোপর্দ করতে পারেনি—এমন একটি ঘটনাও ঘটেনি। রংপুরের ঘটনা কিংবা আলোচিত রামিসা হত্যাকাণ্ডসহ প্রতিটি অপরাধের ক্ষেত্রেই দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশসহ অন্যান্য বাহিনীর আইনি কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। তাদের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের জন্য পুরস্কৃত, অ্যাওয়ার্ড ও সনদ দেওয়া হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীহত্যাকাণ্ডপুলিশঅপরাধপবিত্র ঈদে মিলাদুন্নবী
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।