
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

আদিবাসীদের নিয়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।
গত ১১ আগস্ট রাজধানী ঢাকার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমার সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই।’’
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অতি উচ্চ পর্যায়ের একজন মানুষের নিকট থেকে আমরা আরও দায়িত্বশীল বক্তব্য আশা করি। আমরা তাকে ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রদত্ত আদিবাসী দিবসের বাণী পড়ে দেখতে অনুরোধ করছি। ২০০০ সালে জাতিসংঘ যখন সাধারণ পরিষদের ইকোনমিক ও স্যোশাল কাউন্সিলের অধীনে স্থায়ী ফোরাম গঠন করে এবং ২০০৭ সালে আদিবাসী অধিকার ঘোষণাপত্র গ্রহণ করে, তখন ‘আদিবাসীর’ কোনো সংজ্ঞা দেয়া হয়নি। কারণ বিশ্বের আদিবাসীরা তা চাননি।
কারণ আদিবাসী জনগণ বলেছিলেন, আত্ম-পরিচয়ের অধিকার আদিবাসীদের মানবাধিকার। তবে জাতিসংঘের বিভিন্ন দলিল, স্পেশাল রেপোটিয়ার রিপোর্ট, এক্সপার্ট অপিনিয়ন, আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯, ওয়ার্কিং গ্রুপ অন ইনডিজিনাস পপুলেশনসহ আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড ও বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের আদিবাসীরা অবশ্যই আদিবাসী পরিচয়ের অধিকারী। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, সামাজিক ঐতিহ্যগত প্রতিষ্ঠান, আবহমান কাল ধরে ভূমির সঙ্গে বন্ধন ও সংলগ্নতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক। সবচেয়ে বড় কথা, আদিবাসীরা এইসব বৈশিষ্ট্য প্রজন্মান্তরে বয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণাপত্র গ্রহণে যে চারটি প্রভাবশালী রাষ্ট্রের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটিও পূর্ণ সত্য নয়। যারা তাকে এই তথ্য সরবরাহ করেছেন, তারা বলেননি যে এই চার রাষ্ট্র যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০০৭ সালে সমর্থন না করলেও ২০০৯ ও ২০১০ সালে আদিবাসী ঘোষণাপত্রকে পূর্ণ সমর্থন করেছেন। বাংলাদেশ কেন ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান এখনো ধরে রেখেছে, সেটিই বিস্ময়কর। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত- এই বক্তব্যের প্রশংসা করছি। পাশাপাশি আদিবাসী বিষয়ে তার বক্তব্য অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে প্রত্যাখ্যান করছি।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প