
তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। খবর রয়টার্সের।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনা চমৎকার হয়েছে। তবে তাইওয়ান প্রশ্নে প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, ‘চীন খুবই সুন্দর’।

রাশিয়া সফরের সময় সেন্ট পিটার্সবার্গ শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে আছে প্রধান পাঁচ শর্ত।

কয়েক দিন আগে ইরানের কাছে একটি প্রাথমিক চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যেখানে কিছু মৌলিক শর্তে আগে থেকেই সম্মত হতে বলা হয়। কিন্তু কয়েক দিন পেরিয়ে গেলেও কোনো উত্তর না পাওয়া যায়নি। তাই পাকিস্তানে নির্ধারিত বৈঠকে ভ্যান্স ও অন্যরা আদৌ কতটা অগ্রগতি করতে পারবেন– তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিতে ইরানের সব ধরনের জাহাজ চলাচল অবরোধের সিদ্ধান্ত ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য গুরুতর হুমকি তৈরি করেছে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকেও বিপন্ন করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কোনো চুক্তি হয়নি । উচ্চপর্যায়ের এ আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে।

আগের আলোচনাগুলোর মতো এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশ দিয়েই সফর শুরু করতে পারেন। সেই তালিকায় ঐতিহাসিক ও কূটনৈতিক কারণে ভুটানের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশও ছিল ভুটান, যা দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিস

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংহতি রেখে কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই অনলাইনভিত্তিক স্ক্যামের মাধ্যমে হচ্ছে, যা একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই অনলাইনভিত্তিক স্ক্যামের মাধ্যমে হচ্ছে, যা একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।