
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা। তারা নিজেদের দাবিতে অনড় থাকায় বিপিএলই স্থগিত করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলও ভাবছিল তেমন কিছুই। তবে রাতেই বিসিবির সঙ্গে এক বৈঠকের পর ক্রিকেটাররা বিপিএলে ফেরার সিদ্ধান্ত নেন। ফলে আজ শুক্রবার থেকেই আবার শুরু হবে বিপিএলের খেলা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বোর্ডের অন্যতম পরিচালক ইফতেখার রহমান বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার থেকে বিপিএল শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে বৃহস্পতিবার খেলা না হওয়ায় দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মিঠুন।
বৃহস্পতিবার রাতে প্রথমে বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিল। এরপর ক্রিকেটারদের সঙ্গে বসে তারা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ছিল প্রথম ম্যাচ। সন্ধ্যায় ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ। এ ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে শুক্রবার একই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবারের ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচ সরে গিয়ে হবে রোববার ১৮ জানুয়ারি।
এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।
ইফতেখার রহমান বলেছেন, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই বিপিএল শুরুর ব্যাপারে সবাই একমত হয়েছি আমরা।’
তিনি বলেছেন, “নাজমুল ইসলাম আমাদের ফোন ধরছেন না। তবে তাকে ক্রিকেটের সব কার্যক্রম থেকে সরানো হয়েছে। একজন পরিচালক যদি নিজে থেকে না চান, বোর্ড তাকে সরাতে পারে না। ক্রিকেটারদের বিরুদ্ধে বিরূপ ও বিতর্কিত মন্তব্য করায় তাকে যে বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেই জবাব তাকে ৪৮ ঘণ্টার মধ্যেই দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে চলবে অন্যান্য প্রক্রিয়া।”

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।