চরচা ডেস্ক

দুই দিনের ইসরায়েল সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ বুধবার ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
২০১৭ সালে প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন মোদি। তিনিই প্রথম কোনো ভারতীয় সরকারপ্রধান যিনি দেশটি সফর করেন।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতা করা দেশগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। এমনকি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোরতম সমালোচকদের একটি ছিল এই দেশ। ১৯৯২ সালে ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বিকশিত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মোদি আজ স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাবেন বলে আশা করা হচ্ছে।
কার সঙ্গে ও কী বিষয়ে বৈঠক করবেন মোদি
অভ্যর্থনার কিছুক্ষণ পরেই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দেবেন মোদি। ভাষণ শেষে তিনি তেল আবিবে ফিরে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে মোদি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাতের আগে ‘ইয়াদ ভাশেম’ মিউজিয়াম পরিদর্শন করবেন।
এরপর মোদি ও নেতানিয়াহু পুনরায় বৈঠকে বসবেন এবং দুই দেশের মধ্যে সই করা বেশ কিছু চুক্তি পর্যবেক্ষণ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মোদি ইসরায়েল ছাড়বেন।
উভয়পক্ষের কর্মকর্তাদের মতে, মোদি ও নেতানিয়াহু এই সফরের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী।