Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে ডুবল আমদানিপণ্য

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৫: ২৮
টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে ডুবল আমদানিপণ্য

বেনাপোল স্থলবন্দরের টানা দুই দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে একাধিক গুদামে আমদানি করা বিভিন্ন পণ্য আংশিকভাবে ডুবে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেল থেকে এ অঞ্চলে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি গুদামে পানি ঢুকে পড়ে। কোনো কোনো স্থানে হাঁটুসমান পানি জমেছে।

বন্দর কর্তৃপক্ষ সেচ পাম্পের মাধ্যমে জমে থাকা পানি অপসারণের চেষ্টা করছে। আজ শনিবার বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, গুদাম, ইয়ার্ড ও অন্য অবকাঠামো নির্মাণ করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এতে শত শত কোটি টাকার আমদানিপণ্য ঝুঁকির মুখে পড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

তাদের দাবি, স্থানীয় অংশীজনেরা দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনাগত নানা দুর্বলতার বিষয়টি তুলে ধরলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত কয়েক বছরে পণ্য নষ্ট হয়ে প্রায় ১০০ জন আমদানিকারক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পণ্যের কোনো বীমা না থাকায় তারা ক্ষতিপূরণও পাননি।

জলাবদ্ধতা নিরসনে গঠিত একটি কমিটিও কার্যত নিষ্ক্রিয় রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

ব্যবসায়ী আবদুল আলীম বলেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্দরের ভেতরে চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন গুদামে বৃষ্টির পানি ঢুকে পড়ায় আমদানিকারকদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “প্রতিবছরই বন্দর ব্যবহারের বিভিন্ন ফি বাড়ানো হচ্ছে, কিন্তু সেই তুলনায় অবকাঠামোর কোনো উন্নতি নেই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া অধিকাংশ স্থাপনা নির্মাণ করায় বর্ষা এলেই একই ধরনের জলাবদ্ধতা দেখা দিচ্ছে।”

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক অনু বলেন, অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবই এ সমস্যার মূল কারণ।

তিনি বলেন, বেনাপোল কাস্টমসের মাধ্যমে সরকার বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। এত বড় বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও বছরের পর বছর একই সমস্যায় থেকে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

তার অভিযোগ, বৃষ্টির পানিতে আমদানিপণ্য নষ্ট হওয়ার বিষয়ে ব্যবসায়ীরা বারবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে কয়েকটি গুদামে পানি ঢুকে কিছু আমদানিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জমে থাকা পানি সরাতে সেচ পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে অবিরাম বৃষ্টির কারণে পানি অপসারণের কাজ ধীরগতিতে চলছে।

বিষয়: অর্থনীতিবেনাপোলবন্দরযশোরখুলনা বিভাগবাণিজ্যজলাবদ্ধতাআমদানি–রপ্তানিস্থলবন্দর
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প