যশোর

খুলনাঞ্চলের ১১ বিদ্যালয়ের সব পরীক্ষার্থীই ফেল
এছাড়া, বাগেরহাটের শরণখোলার ডি এন একতা গার্লস হাই স্কুল থেকে দুজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেনি। খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাই স্কুল থেকে চারজন ও ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে।

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে যশোর শিক্ষা বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান বোর্ডের সচিব।

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্তসংলগ্ন দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর বার্তা সংস্থা ইউএনবির। আজ বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে ডুবল আমদানিপণ্য
বৃহস্পতিবার বিকেল থেকে এ অঞ্চলে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি গুদামে পানি ঢুকে পড়ে। কোনো কোনো স্থানে হাঁটুসমান পানি জমেছে।

উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে
যশোরে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

যশোরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
যশোরের মনিরামপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৪) ও তুজাম্মেল হোসেন (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে গিলাপোলের কবির ব্রিক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মায়েরা–বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ করে তাদের পরিবারের সকলের আহারের ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করুক–এটি একটি সমস্যার কারণ।”

যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর।

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামের ব্যাংক হিসাব ফ্রিজ
জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

রিকভারি কার্যক্রম জোরদারে যশোর ও রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) সড়কে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাকচালক সুজাতের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট অক্ষত
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় আজ সোমবার এই তথ্য জানিয়েছে।

গণভোটে মানুষ হয়তো অন্ধের মতো ভোট দেবে
সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

মিডল্যান্ড ব্যাংকের যশোর শাখার উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান।

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার
যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল।

ছাত্রলীগ নেতা সাদ্দামের ৬ মাসের জামিন
স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মানবিক বিবেচনায় এই আদেশ দেন।

লিখিত আবেদন না পাওয়ায় প্যারোল হয়নি সাদ্দামের, নাকি গাফিলতি?
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যরোলে মুক্তি কেন হয়নি? বাগেরহাট ও যশোর জেলা প্রশাসন দায় চাপাচ্ছে পরস্পরের ঘাড়ে। জেলগেটে মৃত শিশু সন্তান ও স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ কেন করতে হয়েছে সাদ্দামের? এর মধ্য দিয়ে কি রাষ্ট্রের ‘নির্দয়’ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে?

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যু, এমএসএফের নিন্দা
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।



