Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

বাকি সবার কারেন্ট যায়, দুই এলাকায় যায় না—কেন

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৯
বাকি সবার কারেন্ট যায়, দুই এলাকায় যায় না—কেন
সিরাজগঞ্জের হোসেনপুর ও যশোরের ঘোপ এলাকার মানচিত্র। ছবি: গুগল ম্যাপ

সারা দেশ যখন লোডশেডিং এ ধুঁকছে তখন বেশ স্বস্তিতেই আছেন হোসেনপুর আর ঘোপের মানুষ। কারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ি সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকায়। আর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাসা যশোর শহরের ঘোপ এলাকায়। লোডশেডিং সেখানে নেই বললেই চলে।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রীর আসন সিরাজগঞ্জে সদর ও কামারখন্দেও নেই লোডশেডিং। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কামারখন্দ সাব-জোনাল অফিসে সহকারী জেনারেল ম্যানেজার মো. মুক্তার হোসেন চরচাকে বলেন, তাদের পিক আওয়ারের সাড়ে পাঁচ এবং অফ পিকে সাড়ে তিন মেগাওয়াটের পুরোটাই সরবরাহ পান তারা।

এই এলাকার বিদ্যুৎ সরবরাহকারী সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ১-এ কোনো বিদ্যুৎ ঘাটতি নেই বলে জানান পবিস-১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা। চরচাকে তিনি বলেন, তাদের চাহিদা ১২০ মেগাওয়াটের প্রায় পুরোটাই তারা পাচ্ছেন। কিন্তু পাশের উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে মানুষ লোডশেডিংয়ে যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। বেলকুচির স্থানীয় ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, “লোডশেডিং-এর যন্ত্রণা সিরাজগঞ্জের দুই অংশের মানুষের দুই রকম হবে, এটা ঠিক নয়।”

উল্লাপাড়ার একজন সাবেক সরকারি কর্মমর্তা বলেন, “যেকোনো দিন লক্ষ্মীখোলার তাঁতকলের শ্রমিকদের মতো রাস্তায় নেমে যেতে পারে উল্লাপাড়ার সাধারণ মানুষ।”

Advertisement
Advertisement
Advertisement

গত জুন মাসের শেষে লক্ষ্মীখোলা আর রায়গঞ্জের তাঁতকল মালিক ও শ্রমিকেরা স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছে।

অন্যদিকে যশোরের ঘোপ শুধু নয়; পুরো শহরের মানুষই বিদ্যুৎ নিয়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায়, বিশেষ করে গ্রামের তুলনায় অনেকটাই স্বস্তিতে আছেন। যশোর সদরে বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। সেখানকার একজন কর্মকর্তা জানান, দৈনিক ৬০ মেগাওয়াট চাহিদার পুরোটাই পাচ্ছে তারা। কোনো লোডশেডিং করতে হচ্ছে না। শহরের অন্য অংশে সেনানিবাস, বিমানঘাঁটি, বিজিবি, সফটওয়্যার পার্ক এলাকায়ও নেই লোডশেডিং-এর ঝক্কি। সেখানে ৩৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে ৩০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ মিলছে, নির্ধারিত লোডশেডিং নেই।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আবাসিক এলাকার একটি অংশে বিদ্যুৎ সরবরাহ করে। তারাও বলছেন, অন্যান্য জেলার চেয়ে তাদের সরবরাহ ভালো।

কিন্তু শহরের বাইরে পল্লী বিদুৎ-২ এর অবস্থা অনেকটাই বিপরীত। নওয়াপাড়া শিল্প এলাকা হওয়ার পরও সেখানে চাহিদার ৩৫-৪০% পর্যন্ত লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান পবিস-২ এর একজন কমকর্তা।

সিরাজগঞ্জের হোসেনপুর কিংবা যশোরের ঘোপ আবার শহুরে বিতরণ সংস্থার নেসকো, ওজোপাডিকোর আওতায় থাকার কারণেও লোডশেডিং কম হতে পারে বলে মনে করেন বিতরণ ব্যবস্থা সংশ্লিষ্টরা।

কোম্পানিগুলো সাধারণত গ্রামীণ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ে ভালো সরবরাহ পায়।

সেপ্টেম্বরের প্রথম দিন ছিল বিদ্যুৎ বিভাগের জন্য আগের কয়েকদিনের তুলনায় অনেকটাই স্বস্তির। এদিন সপ্তাহজুড়ে চলা আড়াই থেকে সাড়ে ৩ হাজার লোডশেডিং ১৯০ মেগাওয়াটে নেমে আছে। খুলনা অঞ্চলে ২৭ মেগাওয়াট, বরিশাল অঞ্চলে ৩৯ মেগাওয়াট ঘাটতি দেখা দেয়। এমন স্বস্তির দিনও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিন-রাত লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিয়েছে।

সমিতির একজন কর্মকর্তা চরচাকে বলেন, ওই দিন ৭৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছেন তারা। অর্থাৎ, ভালো দিনেও ২৩ মেগাওয়াট বা ২৯ শতাংশ ঘাটতি সামাল দিতে হয় তাদের। ওই দিন খুলনার বিতরণ সংস্থা ওজোপাডিকো ছিল অনেকটাই নির্ভার।

চলতি গরমের মৌসুমে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো কতটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, তা বোঝা যায় গত ১২ আগস্ট দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি জনরোষ ও স্থাপনায় হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়ায়।

এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম চরচাকে বলেন, “চাহিদা পূরণে ঘাটতি হলে তা প্রথমে গ্রামে চাপানো হয়–এটি সব সরকারের আমলেই ঘটে আসছে, এটি একটি প্রাতিষ্ঠানিক প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। এই বৈষম্য দূর করার উপায় খুঁজে বের করা উচিৎ বিদ্যুৎ বিভাগের।”

বিষয়: বিদ্যুৎ বিভ্রাটসিরাজগঞ্জযশোরমন্ত্রীপ্রতিমন্ত্রী
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে