খুলনা বিভাগ

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু
চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার আগেই দম্পতির মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর খুব দ্রুতই তাদের মৃত্যু ঘটে।”

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬।

চুয়াডাঙ্গায় কৃষি অফিস থেকে সার গায়েব
কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদাম থেকে সার এনে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে রাখা হয়েছিল। সেখানে মোট ২ হাজার ৭০০ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১ হাজার ৩৫০ বস্তা ছিল এমওপি ও ডিএপি সার।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ২৮ জন।

ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধীকে তাড়া করে পিটিয়ে হত্যা
গ্রামের একটি ধানখেতের মধ্যে তবিবর পড়ে গেলে উজির ও শাকিল তাকে পেটাতে থাকেন। একসময় তার বুকের পাঁজরের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের ৪ জনই একই পরিবারের
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) ও দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

খুলনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কাজে আসছে না কোনো উদ্যোগ
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৩৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১০১ জন সরকারি হাসপাতালে এবং ৩২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চুয়াডাঙ্গায় সব আদালতে নতুন আইন কর্মকর্তা নিয়োগ
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দারসহ গ্রেপ্তার ৫
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা এবং সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে যশোর শিক্ষা বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান বোর্ডের সচিব।

নারী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে অতীতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগগুলোরও যথাযথ তদন্ত ও বিচার হয়নি বলেও দাবি করেন তারা।

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক
জান্নাতুলকে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে কাঁথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুসহ চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।

নড়াইলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে আলীনুর তার পাওনা টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ আলীনুরের পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাগেরহাটের প্রায় ৪০০ বছরের প্রাচীন রথমেলায় দর্শনার্থীদের ঢল
আয়োজকেরা জানান, আগের বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন হাজারো মানুষ এতে অংশ নিচ্ছেন।

চুয়াডাঙ্গায় হামলায় যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত প্রায় ১১টার দিকে হোমিওপ্যাথি কলেজের কাছে জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া, শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে ডুবল আমদানিপণ্য
বৃহস্পতিবার বিকেল থেকে এ অঞ্চলে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি গুদামে পানি ঢুকে পড়ে। কোনো কোনো স্থানে হাঁটুসমান পানি জমেছে।

মাগুরায় পার্কিং নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিতভাবে হাবিবের দোকানে হামলা চালায়। হামলাকারীরা হাবিব ও তার বৃদ্ধ বাবা কবির শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, নতুন দুই মৃত্যুর একটি ঘটেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং অন্যটি খুলনা বিভাগে।



