Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩, জীবিতদের উদ্ধারে মরিয়া অভিযান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭: ২২
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩, জীবিতদের উদ্ধারে মরিয়া অভিযান
জাপানের দক্ষিণাঞ্চলে কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শপিং সেন্টারে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ২৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবারের ওই ভূমিকম্পের একদিন পর আজ বুধবারও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজতে মরিয়া উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং অঞ্চলজুড়ে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কুমামোতো শহরের কাছে আংশিক ধসে পড়া একটি শপিংমলের ধ্বংসস্তূপ থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ওই শপিংমলে একটি বিস্ফোরণ ঘটে। উদ্ধার হওয়া আটজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

শপিংমল পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আকিও ইয়োশিদা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ২ হাজার ৭০০ কর্মীর উপস্থিতি যাচাইয়ের পরও শপিং সেন্টারের আরও তিন কর্মীর কোনো খোঁজ মেলেনি। তবে প্রথম ভূমিকম্পের পরপরই সব ক্রেতাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

টোকিওতে সাংবাদিকদের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, “এখনো অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করতে মাঠে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে।”

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারিJapan_Earthquake

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে, পাঁচজন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় রয়েছে এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে আরও কয়েক ডজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

কুমামোতোর ওই শপিংমলে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, উদ্ধারকারীরা ভবনের ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন, তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রির একটি কারখানায় ভূমিকম্পে চিমনি ভেঙে পড়ায় পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এর আগে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছিলেন, ঘটনায় সাতজন নিখোঁজ ছিলেন।

ভবন ও সেতু ধসে পড়েছে

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ইয়াতসুশিরো শহরে বহু বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবন ধসে পড়েছে। উপকূলীয় শহরটির দিকে যাওয়া বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

কুমাগাওয়া নদীর ওপর একটি সেতুর অংশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে কৌতূহলী স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা গেছে।

বিষয়: জাপানভূমিকম্পউদ্ধারনিহতআহতএশিয়াবিদ্যুৎ সংযোগশিল্প কারখানাসড়কসেতুট্রেন
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।